বিনোদনপ্রেমী বাঙ্গালীদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক নতুন ধারাবাহিক আসছে বাংলা চ্যানেলগুলিতে। শুধু সেটাই নয় যে ধারাবাহিক গুলি ইতিমধ্যেই চলছে, সেগুলিতে একের পর এক টুইস্ট আনা হচ্ছে যাতে ধারাবাহিকগুলির স্বতন্ত্রতা বজায় রাখে এবং আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে দর্শকদের কাছে।

এই নিরিখে এবার জানা গেল যে আলতা ফড়িং ধারাবাহিকে আসছে বড়সড় একটি চমক। যদিও সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক নিয়ে খুব একটা চর্চা থাকে না তবে দর্শক যে এই ধারাবাহিকটি পর্দায় দেখতে ভালোবাসছে তার প্রমাণ মিলেছে টিআরপিতে।
এবার জানা গেল নিজের মায়ের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চলেছে ফড়িং। আসলে নিজের মেয়ের মতোই ফড়িংয়ের মা রাধারাণী একজন প্রতিষ্ঠিত জিমন্যাস্টিক চ্যাম্পিয়ন। কিন্তু পৌশালির চক্রান্তের শিকার হয়ে আহত হয় সে। তবে মেয়ে প্রতিজ্ঞা করে মায়ের উপর হওয়া অন্যায়ের সব প্রতিশোধ নেবে সে।
এর মাঝেই এবার চ্যানেলের তরফ থেকে একটি নতুন ঝলক সামনে এলো। সেখানে দেখা গেল প্রতিযোগিতায় জয়লাভ করেছে ফড়িং। এর পাশাপাশি সবথেকে বড় যে চমকটি অপেক্ষা করছে দর্শকদের জন্য সেটা হলো নিজের জন্মদাতা পিতা অর্থাৎ নির্মলের মুখোশ খুলে দেবে সে।
তবে এর ফল ভোগ করতে হবে ফড়িংকে। কারণ এই কাজ করার জন্য শ্বশুরবাড়ির দরজা বন্ধ হয়ে যায় তার কাছে। এই প্রমো দেখে উচ্ছ্বসিত দর্শকরা। অনেকে আবার কষ্টও পেল ফড়িংয়ের এমন পরিণতি দেখে। এবার তারা অপেক্ষা করছে কবে পর্দায় আসবে এই এপিসোড।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?