জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ ( Mithijhora )। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে ঝড়ের পরের শান্ত সময়। জীবনের একটা টালমাটাল সময় পেরিয়ে এসেছে ধারাবাহিকের নায়িকা রাইপূর্ণা। কঠিন রোগে আক্রান্ত ছিল সে। সেই সময়ে শ্বশুরবাড়ির কাউকে তো দূর, তার স্বামী অনির্বাণকেও পাশে পায়নি সে। জুটেছে অপমান আর অপবাদ। বর্তমানে কঠিন অপারেশন জয় করে খানিক সুস্থ হয়েছে রাই। তারপর থেকেই সকলের ভালোবাসার পাত্রী হয়ে উঠেছে সে। শত্রুরা একে একে বন্ধুতে পরিণত হচ্ছে।
মিঠিঝোরা আজকের পর্ব ১৮ই সেপ্টেম্বর ( Mithijhora Today Episode 18th September )
বর্তমানে রাইকে মনের কথা ব্যক্ত করেছে নীলু। সে বলে, শৌর্য্যকে সে ভালোবাসে। তার সঙ্গেই ঘর করতে চায়। আর ডিভোর্সের জন্য সে যে মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছে, তা শৌর্য্যকে ধরে রাখার জন্যই। কারণ টাকার অঙ্ক শুনে পিছপা হবে শৌর্য্য। আসলে সবকিছুই শ্বশুরবাড়িতে ঘর করার ইচ্ছে থেকে করেছে সে। রাই বলে সে এ বিষয় নিয়ে শৌর্য্যর সঙ্গে কথা বলবে।

পাশাপাশি নীলু আরও জানায় স্রোত দিন দিন খারাপ ব্যবহার করে চলছে তার সঙ্গে। এভাবে একই বাড়িতে থাকতে অস্বস্তি বোধ করে নীলু। রাই যেন স্রোতর সঙ্গে এ নিয়ে কথা বলে। তারপরই রাইয়ের ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। আসলে অন্য নম্বর থেকে ফোন করেছে অনির্বাণ। সে বারবার রাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে।
এদিকে, এসব চলাকালীন আচমকা ঘরে ঢোকে স্রোত। রাইয়ের সঙ্গে নীলুকে বসে থাকতে দেখে ট্যাড়া কথা শুনিয়ে দেয় সে। নীলু বারবার বোঝাতে চাইছে সে বদলে গেছে। কিন্তু স্রোত জানে তার মেজদি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। স্রোত বারবার সাবধান করতে থাকে রাইকে। কিন্তু রাই ভাবছে অনির্বাণের কথা। নীলু শুধরে গেলেও, সে কি শুধরোবে?
আরও পড়ুন: বদমাশ মেয়ে একটা❗সোনার জন্য ফের ভুল বোঝাবুঝি সূর্য-দীপার মধ্যে, সকলের কথা ভেবে দীপাকে বাড়ি থেকে বের করে দিল সূর্য
তারপরই শৌর্য্যকে ফোন করে রাই। নীলুর সব কথা খুলে বলে। শৌর্য্য বলে, সে হয়ত নীলুর সঙ্গে কোনওদিনই এক ছাদের তলায় থাকতে পারবে না। এ কদিনে সে যতটা নীলুকে চিনেছে, তাতে স্ত্রী হিসেবে নীলুর সঙ্গে ঘর করা অসম্ভব। স্রোতও বারবার দাবি করছে শৌর্য্যই ঠিক। নীলু নিশ্চয় নতুন কিছু পরিকল্পনা করছে।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?