গুটি গুটি পায়ে এক বছর পার করল জি বাংলার (Zee Bangla) বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। শুরু থেকেই দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে নীল-মেঘের এই মেগা। অভিনেতা মৈনাক ব্যানার্জী (Mainak Banerjee) ও তিতিক্ষা দাস (Titiksha Das) জুটিও দারুণ পছন্দ করছেন সকলে। টেলিভিশনের ট্রেন্ড অনুযায়ী, অনুরাগীরা জুটির নাম দিয়েছে ‘নীলমেঘ’।
জি বাংলার এই ধারাবাহিক প্রথম থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। গল্প শুরু হয় মেঘ ও ময়ূরী দুই বোনকে কেন্দ্র করে। কিন্তু ছোট বোনের প্রতি চিরকালই ঈর্ষান্বিত দিদি ময়ূরী। ক্রমে তাঁদের মাঝে হাজির হয় নায়ক নীল। ময়ূরী নীলকে পছন্দ করলেও মেঘকেই ভালোবাসে নীল। যথারীতি সাত পাকে বাঁধা পড়ে মেঘনীল। কিন্তু দিদির চক্রান্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মেঘের সংসার।
নীল ও মেঘের রঙিন ভালোবাসায় পড়ে বিষাক্ত নজর। অপমান ও ভুল বোঝাবুঝির বেড়া ডিঙিয়ে আলাদা হয়ে যায় মেঘনীল। ফের নতুন করে বাঁচার প্রয়াস খোঁজে মেঘ। অন্যদিকে ময়ূরী নীলের সঙ্গে বিয়ের জন্য একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলে। কিন্তু শেষে তা আর হয়না। নিজের ভুল বুঝতে পেরে মেঘের কাছে ফিরে আসে নীল। কিন্তু মেঘ এবার শক্ত। সে আর নীলকে গ্রহণ করবে না তাঁর জীবনে।
মেঘ ও নীলের ডিভোর্স কেস ওঠে আদালতে। ছয় মাস সময় দেওয়া হয় জুটিকে। তারপর স্থির হবে আদৌ তাঁরা আলাদা হবে নাকি হবে না। এরইমধ্যে দেশের খ্যাতনামা শিল্পী হয়ে ওঠে মেঘ। নীল চলে যায় দিল্লি। দীর্ঘ সময়ের ব্যবধানে ফোনের ওপার থেকে কথা ভেসে আসে নীলের। মনে মনে এখনও নীলকেই ভালোবাসে মেঘ। সেই জায়গা সে আর অন্য কাউকে দেবে না। নীলের অপমানে এখনও গর্জে ওঠে মেঘ।
সবার অনুরোধ সত্ত্বেও নতুন করে বিয়ে করতে চায় না মেঘ। কেন? এখনও রয়েছে ভালোবাসার টান?এদিকে দুই বাড়ির পরিকল্পনা আবার চার হাত এক হোক মেঘনীলের। গল্পের টানাপোড়েন মেঘ নীলের জীবনের চড়াই উতরাই পেরিয়ে এক বছর পার করল ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক। দর্শক মহলের শুভেচ্ছায় ভাসছে মেঘনীল জুটি। এবার তবে সত্যি সত্যিই এক হোক তাঁরা। শুভ পরিণতি দেখার অপেক্ষায় ‘ইচ্ছে পুতুল’ অনুরাগীরা।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!