১৭ই জুন থেকে পর্দায় ধামাল করতে আসছে ‘কুমকুম!’ আদৃতের নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে বদলে যাচ্ছে জলসার জনপ্রিয় ধারাবাহিকের সময়! কো’প পড়ল কার ঘাড়ে?

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কুমকুম’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল আগেই। প্রোমো প্রকাশের পর থেকেই কবে শুরু হবে এই মেগা, তা জানার অপেক্ষায় ছিলেন অনেকে। অবশেষে চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ জুন থেকে সম্প্রচার শুরু হবে আদৃত রায়ের নতুন ধারাবাহিক। প্রতিদিন সন্ধ্যা ৭টার স্লটে দেখা যাবে এই নতুন গল্প।

নতুন স্লট ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’? কারণ এতদিন ওই সময়েই সম্প্রচারিত হত সিরিয়ালটি। তবে চ্যানেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ধারাবাহিকটি বন্ধ হচ্ছে না। শুধু সময় পরিবর্তন করে সেটিকে সন্ধ্যা ৬টার স্লটে নিয়ে যাওয়া হচ্ছে।

এই পরিবর্তনের জেরে জল্পনা তৈরি হয়েছে ‘বাবলি সুন্দরী’কে ঘিরে। বর্তমানে সন্ধ্যা ৬টার স্লটে সম্প্রচারিত হয় এই মেগা। কিন্তু এখনও পর্যন্ত তার নতুন সম্প্রচারের সময় ঘোষণা করা হয়নি। ফলে অনেক দর্শকেরই ধারণা, খুব শীঘ্রই হয়তো শেষ হতে পারে ধারাবাহিকটি। যদিও এ বিষয়ে চ্যানেলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

নতুন প্রোমোতে দেখা গেছে, কুমকুম জীবিকার জন্য বিভিন্ন জায়গায় পণ্য সরবরাহের কাজ করে। সেখানেই জানা যায়, অল্প বয়সেই স্বামীকে হারিয়ে সে একাই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আদৃতের চরিত্রটি পারিবারিক ব্যবসা বন্ধ করার কথা ভাবছে। সেই সময় কুমকুম তাকে ব্যবসার ধরণ বদলে নতুনভাবে শুরু করার পরামর্শ দেয়, যা তার মনে দাগ কাটে। এরপর কীভাবে তাদের সম্পর্ক গড়ে ওঠে, তা নিয়েই এগোবে গল্প।

আরও পড়ুনঃ “অভিনয় করতে না পারা শুধু রোজগারের সমস্যা নয়… এটা একজন শিল্পীর ক্রিয়েটিভ ক্রাইসিস ” দীর্ঘদিন কেন পর্দায় দেখা যায়না বাদশা মৈত্রকে? কাজ হারানোর নেপথ্যে রয়েছেন কে? কোন চ’রম অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেতা?

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন আদৃত রায়, যিনি ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এই সিরিয়ালে তাঁর বিপরীতে অভিনয় করছেন নবাগতা অনুষ্কা দাস। একই সময়ে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ মোড় এসেছে। বাণী ও অনিরুদ্ধর পরিবারে নতুন সদস্য আসার খবর ঘিরে গল্প এগোচ্ছে, আর সেই পরিস্থিতিতে নানা টানাপোড়েন দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

You cannot copy content of this page