হিপোক্রিট একটা!’ মেঘ-ময়ূরী দুজনের সঙ্গেই সম্পর্ক রাখার তাল! নীলকে ধুয়ে দিল মেঘ

এই মুহূর্তে জমে উঠেছে বাংলা ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul) । জি বাংলার (Zee Bangla ) পর্দায় চলা এই ধারাবাহিকটি এই মুহূর্তে দমদার গতিতে ছুটে চলেছে। দর্শকরা বর্তমানে এই ধারাবাহিকটি দেখার প্রতি এক আলাদাই টান অনুভব করেন। আর সেই কারণেই এই ধারাবাহিকের এতটা জনপ্রিয়তা পেয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহে মাত্র চারদিন সম্প্রচারিত হয়েই শুধুমাত্র অভিনেত্রীদের অভিনয় এবং জমাটি গল্পের জেরে তীব্র গতিতে ছুটে চলেছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাঙালি টেলিভিশন প্রেমীদের কাছে অন্যতম উত্তেজনার কারণ। এই ধারাবাহিকে আজ কী হবে আজ কী হবে এই উত্তেজনাটাই দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করে তুলেছে।

মেঘ ময়ূরী সৌরনীল রূপ গিনি প্রত্যেকটা চরিত্রের গল্প‌ই এখন জমে উঠেছে। আর প্রত্যেকে একে অপরের সঙ্গে সম্পর্কিত বলে আরও বেশি করে এই ধারাবাহিক দেখার প্রতি উত্তেজনা বোধ করছেন দর্শকরা। মেঘ ময়ূরী দুই বোন মেঘ যতটাই ভালো ময়ূরী ঠিক ততটাই খারাপ। বোনের বর সৌরনীলকে কেড়ে নিয়ে তাকে বিয়ে করাই ময়ূরীর জীবনের লক্ষ্য। আর সেই জন্যই বিভিন্ন রকমের চক্রান্ত করে চলেছে সে।

এবং বিভিন্ন চক্রান্ত করে সে সফল হয়েছে। মেঘকে সৌরনীলের জীবন থেকে সরাতে সক্ষম হয়েছে সে। আর এবার সে বিয়ে করতে চলেছে নীলকে। মেঘের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেই তৎক্ষণাৎ বিয়ে সেরে নিক ময়ূরী এবং সৌরনীল। আর এমনটাই চাইছে সৌরনীলের মা মীনাক্ষীও। মেঘের থেকে ময়ূরীকেই তিনি সে বেশি ভালোবাসেন।

আসল ঘটনা হল সৌরনীল মনে মনে মেঘকে ভালবাসলেও সে কখনই মেঘকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না। মেঘের প্রতি তার আস্থা-বিশ্বাস এগুলো ভীষণই ভঙ্গুর। সে মুখে এক কথা বলে কিন্তু করে অন্য কাজ। সে যখন তখন যেখানে সেখানে মেঘকে অপমান অপদস্থ করতে পিছপা হয় না। আবার চার দেওয়ালের মধ্যে ক্ষমা চেয়ে নেয় মেঘের কাছে। আর সৌরনীলের এই চরিত্রটাই বরদাস্ত করতে পারছে না মেঘ। সে সোজাসুজি সৌরনীলের চরিত্রের দিকে আঙুল তুলে বলেছে সে একটা হিপোক্রিট। অন্যকে বিচার করার আগে সে যেন নিজের চেহারাটা একবার আয়নায় দেখে নেয়। দুই বোনের সঙ্গে একসঙ্গে সম্পর্ক রেখে চলার বিষয়টাকে নিয়েও নীলকে খোঁটা দিতে ছাড়েনি মেঘ।

You cannot copy content of this page