অনেক সময় নেটিজেনরা বলে থাকেন, বিয়ে দেখিয়ে টিআরপি টানার চেষ্টা করে সিরিয়ালগুলো।যখন দেখা যায় টিআরপি নিচের দিকে তখন কোন একটা বিয়ে দেখিয়ে দেওয়া হয়। আর টি আর পি হু হু করে বেড়ে যায়। এই যেমন এখন গাঁটছড়াতে দেখানো হচ্ছে বনি আর কুনালের বিয়ে।
আবার অন্যদিকে মিঠাইতে আসছে মিঠাইয়ের শ্বশুর এবং অনুরাধা ম্যামের বিয়ে। ধুলোকণাতে তো এখনো বিয়ের পর্ব মেটেনি আর এতেই প্রচুর টিআরপি তুলে ফেলেছে লালন আর ফুলঝুরি। তাই এবার একই পন্থা অবলম্বন করলেন রাজ চক্রবর্তী।
তার ধারাবাহিক গোধূলি আলাপেও দেখানো হবে বিয়ে। অবশ্য এখানে অরিন্দম আর নোলকের পুনর্বিবাহ দেখানো হবে যেখানে সমস্ত কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কথা।কিন্তু এটা তো ধারাবাহিক তাও আবার রাজ চক্রবর্তীর। সুস্থভাবে এখানে বিয়ে হবে এটা হতেই পারে না।
তাই স্বাভাবিকভাবে যে রকম ধুলোকণাতে এবং গাঁটছড়াতে কনে বদলে গেছিল। সেরকমই রোহিণী হঠাৎ মালা বদলের সময় বিয়ের সাজে চলে আসবে। আর নোলকের বার্থ সার্টিফিকেট দেখিয়ে বলবে তুমি তো নাবালিকা বিয়ে করতে যাচ্ছিলে। যদিও নোলক তখন বলে উঠবে আমার বিয়ের বয়স হয়ে গেছে।
তখন সেখানে পুলিশ আসবে আর অরিন্দম রায়কে নাবালিকা বিয়ে করার অপরাধে গ্রেফতার করে নিয়ে যাবে। নোলক বাধা দিতে আসলে অরিন্দম বলে যে আমি যদি সত্যি ভুল না হই তাহলে সঠিক জিনিস প্রমাণ করে আমি আবার বেরিয়ে আসবো। রোহিণীর কারণে আবার বিপদের মুখে পড়ল অরিন্দম নোলকের সম্পর্ক। তবে এবার নোলক হাল ছাড়বে না। সঙ্গে অরিন্দমও টক্কর দেবে রোহিণীর। বিয়ে নিশ্চয়ই হবে আর অরিন্দম এবং নোলকেরই হবে সেই নিয়ে নিশ্চিত ভক্তরা।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!