দিনে চোদ্দ ঘণ্টা তাদের সময় কাটে শুটিং ফ্লোরে। পরিচিত, স্বল্প পরিচিতদের তালিকায় একাধিক নাম থাকলেও, দিনের শেষে মানুষ খোঁজে আরেকজন মানুষ যে তাকে বোঝে। অভিনয় পেশায় থাকা লোকেদের এই মানুষ খোঁজার প্রক্রিয়া আরও জটিল হয়ে যায়। সাধারণত নিজেদের সহকর্মীদের সঙ্গী হিসেবে বেছে নেন অভিনেতারা।
দিনকয়েক ধরে টলিপাড়ায় গুঞ্জন। প্রেম করছেন টেলিভিশনের দুই নামকরা নায়ক-নায়িকা। তবে তারা কারা? কোন সিরিয়াল করেন এই নিয়ে জলঘোলা ছিল দর্শকদের মনে। তবে এবার নাকি করফার্ম খবর, প্রেম করছেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)।
টেলিপাড়ায় প্রেমের চর্চা জনপ্রিয় নায়ক-নায়িকার
টেলিপাড়ায় তাঁদের প্রেমের চর্চা ছিল বেশ কিছুদিন ধরে। তবে দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাটে হাঁড়ি ভাঙলেন রচনা। কথায় কথায় শ্যামৌপ্তিকে বলেন, বাস্তব জীবনে কোন গোপনে মন ভেসেছে নায়িকার তা আর কারোর জানতে বাকি নেই। তখনই পর্দায় ভেসে ওঠে রণজয়ের ছবি।

অর্থাৎ, এই মুহূর্তে গুড্ডি ধারাবাহিকে শ্যামৌপ্তির সহঅভিনেতা রণজয়ের বিষ্ণুর সঙ্গে প্রেম জমে ক্ষীর। দিনকয়েক আগে একটি মিউজিক ভিডিয়োর শুটিংয়ে লাদাখ পাড়ি দিয়েছিলেন যুগল। তখনই প্রেমের গুঞ্জন জোরালো হয়। দিদি নম্বর ওয়ানের মঞ্চে সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী।
আরো পড়ুন: বাড়ছে টান! মৃ’ত’দে’হ দেখে জ্ঞান হারানো অসুস্থ দীপাকে বাড়িতে নিয়ে এলো সূর্য
প্রসঙ্গত, বর্তমানে শ্যামৌপ্তির দেখা মিলছে জি বাংলার নয়া ধারাবাহিক ‘অমরসঙ্গী’র নায়িকা হিসেবে। ধারাবাহিকে নীলের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। অপরদিকে, রণজয়ও জি বাংলার অন্যতম হিট মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। জমে উঠেছে রণজয় ও শ্বেতার অনস্ক্রিন জুটিও।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?