এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দুনিয়ায় যে ধারাবাহিক রমরমিয়ে চলছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । বাঙালি দর্শক এখন এই ধারাবাহিকটি দেখার প্রতি এক অদ্ভুত রকমের আগ্রহ প্রকাশ করছেন। কারণ এই ধারাবাহিকের গল্প। এই মুহূর্তে বাঙালি দর্শককে দারুনভাবে আকর্ষণ করছে ইচ্ছে পুতুল ধারাবাহিকের জমাটি গল্প।
যে কারণে বদলে গেছে এই ধারাবাহিকের টাইম স্লট। বেড়ে গেছে দিন সংখ্যা। কারণ চ্যানেলও এখন এই ধারাবাহিকটিকে নিয়ে আশাবাদী। একটা সময় যে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ছিল সর্বত্র এখন সেই ধারাবাহিকই পর্দা কাঁপাচ্ছে। মেঘ, ময়ূরী, সৌরনীল, গিনি, রূপ সবার গল্প আলাদা আলাদা ভাবে নজর কাড়ছে।
বলাই বাহুল্য এই মুহূর্তে যে গল্পটা সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে রূপ এবং গিনির গল্প। কবে নিজের অন্যায় কাজকর্মের জন্য রূপ শাস্তি পাবে সেটাই এখন দেখার। কবে গিনি মুখ বুজে মার না খেয়ে প্রতিবাদী হয়ে উঠবে সেই আশাতেই রয়েছেন দর্শকরা। বলাই বাহুল্য মেঘের বারবার বারণ করা সত্ত্বেও রূপের সঙ্গে বিয়ে হয়ে যায় গিনির। উল্টে সবার কাছে চরিত্রহীন তকমা পায় মেঘ। আর বিয়ের পর থেকে গিনির সামনে খুলতে শুরু করেছে রূপের আসল চেহারা।
গিনি বোঝে যে বিয়ের আগে রূপ সম্পর্কে মেঘের বলা প্রত্যেকটা কথা সত্যি কিন্তু সেই সময় মেঘের সঙ্গে চরম দুর্ব্যবহার করার জন্য তার সঙ্গে সহজ হতে পারে না সে। এরই মাঝে রাস্তায় মেঘের সঙ্গে গিনির ফের দেখা হয়। কিন্তু গিনি যেন কিরকম ভয়ে ভয়ে রয়েছে। মেঘের সঙ্গে কথা বলতে ভীষণ রকমই ইতস্তত বোধ করছে। আর যা নজর এড়ায়নি মেঘের। আর তাই এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘ তার বাবাকে বলছে গিনির বাড়িতে গিয়ে গিনির সঙ্গে সে কথা বলবে।
অন্যদিকে রাস্তায় মেঘের সঙ্গে গিনিকে কথা বলতে দেখে নিয়েছিল রূপ। তখনই সে গিনিকে শাসিয়েছিল। আসলে সে ভয় পায় যদি গিনি কখনও মুখ খুলে দেয়। আর তাই গিনিকে সবক শেখানোর জন্য ফের বাড়ি এসে রাক্ষুসে চেহারা ধারণ করে রূপ। বাড়ি ফিরে গিনিকে বেল্ট দিয়ে মারতে মারতে রূপ বলে যত দিন যাবে এই বেল্টের দাগ গিনির গায়ে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?