এক অন্যরকমের গল্প নিয়ে শুরু হয়ছিল ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। গল্পের বিষয় ছিল, বাংলা মিডিয়ামে পড়েও যোগ্য মানুষ ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন। আর সেটাই ইংলিশ মিডিয়ামের চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরছিল ধারাবাহিকের নায়িকা ইন্দিরা সরকার। নতুন এই ধারাবাহিকের প্রোমো আসতেই দর্শকরা বেশ উৎসাহী হয়ে ওঠেন।
ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বাংলা মিডিয়ামকেও সঠিক সম্মানীয় স্থান ফিরিয়ে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল ধারাবাহিকের নায়িকার কাছে। কিন্তু ধারাবাহিকের যত পর্ব এগোয়, ততই সময়ের সাথে সেই উদ্দেশ্য থেকে অনেকটা সরে এসেছে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিকের গল্পের মতোই একই পথে হাঁটতে থাকে এই ধারাবাহিকও।
এখানে নায়কের ঠাকুমার পছন্দ পাত্রীর সঙ্গে নাতিকে বিয়ে দিতে নায়িকার শরবতে অচৈতন্য হওয়ার ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে। যা দেখে বেশ কয়েকদিন ধরে খিল্লি করেন দর্শক। উল্লেখ্য, ধারাবাহিকে নায়িকার ইন্দিরা সরকার-এর চরিত্রে অভিনয় করছেন তিয়াসা লেপ্চা এবং নায়ক বিক্রম চ্যাটার্জী অর্থাৎ ভিকির চরিত্রে রয়েছেন নীল ভট্টাচার্য।
এবার শোনা যাচ্ছে ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ নায়িকা বিদায় নিয়েছে গল্প থেকে। কে তিনি? উক্ত ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রায় তিন বছর পর ছোট পর্দায় ফিরেছিলেন তিনি। তবে এই গল্পে ফিরেছেন একটু অন্য রূপে। ধারাবাহিকে নীল ভট্টাচার্যের দিদি সুহানার চরিত্রে দেখা যায় তাঁকে। তিনি হলেন সম্পূর্ণা লাহিড়ী। ভাই-বোন হিসাবে ছোট পর্দায় নীল এবং সম্পূর্ণাকে দেখেন দর্শক। তবে হঠাৎ তাকে আর দেখা যাচ্ছে না ধারাবাহিকে।
তবে কি তিনি বিদায় নিলেন ধারাবাহিক থেকে? হঠাৎ এই বিদায়ের কারণ কি? জানা যাচ্ছে, তিনি চিরতরে ধারাবাহিক থেকে বিদায় নেননি। মাত্র ১০ দিনের জন্য ছুটি কাটাচ্ছেন তিনি। মালদ্বীপ গিয়েছেন তিনি, আর তাই কিছুদিন অফ নিয়েছেন শুটিং থেকে। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে তিয়াসা-নীল জুটি আবারও পর্দায় ফিরেছে। প্রথম বার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে এই জুটিকে দেখেছিলেন দর্শক।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?