দুই বোনের গল্প নিয়েই ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। সন্ধ্যা ও তারা দুই বোন। একে অপরকে খুব ভালবাসে দুজন। প্রেম বা প্রাণ, বোনের জন্য সব ত্যাগ করতে পারে দুই বোন। ইতিপূর্বে আমরা দেখেছি, বোন তারা যাকে ভালোবাসত, সেই আকাশনীলের সম্বন্ধ হয় দিদি সন্ধ্যার সঙ্গে।
সন্ধ্যাও তারার মনের খবর না জানায়, আকাশনীলের ছবি দেখে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। তবে তারা জেনে যায় তাঁরই প্রেমিকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সন্ধ্যার। আর মনে প্রাণে সন্ধ্যা পছন্দ করতে শুরু করেছে আকাশনীলকে। তারা প্রেম ভেঙে দেয় দিদির কথা ভেবে। যদিও এসবের কিছুই সে জানায় না সে আকাশনীলকে। জটিলতা তৈরি হয় তাঁদের মধ্যে। কিন্তু ধারাবাহিকের গল্প এগোতে থাকে ঢিমেতালে।
সম্প্রতি ধারাবাহিকে দেখিয়েছে টানটান উত্তেজনার পর্ব। ঝড়ের পর কাছাকাছি এসেছে সন্ধ্যা আর তাঁর হুলোবাবু। বিয়ের প্রায় বেশ কয়েকমাস পরে শারীরিক ভাবে মিলিত হয়েছেন দুজন। নেটিজেনদের মতে, টিআরপি টানতে গল্পে বিরাট রদবদল করেছে চ্যানেল কর্তৃপক্ষ।
সম্প্রতি প্রকাশ পাওয়া এই ধারাবাহিকের প্রোমো দেখেই শুরু দর্শকদের উন্মাদনা। কাছাকাছি আসছে নীল ও সন্ধ্যা। কিন্তু নীলের বাচ্চা বোন তারার পেটে। সব জানার পর কোন দিকে মোড় নেবে দুই বোনের সম্পর্ক? এই নিয়ে নেট মাধ্যমে সিরিয়ালপ্রেমীদের আলোচনা তুঙ্গে। সন্ধ্যা আর আকাশনীলের প্রণয়ের দৃশ্যয়ের তীব্র সমালোচনা করেছে দর্শক।
আরও পড়ুনঃ ‘লাভ-বিয়ে-আজকাল’-এ ফের ফিরবেন মৌমিতা? আসছে নতুন চমক!
তাঁদের মতে, শরীর গরম করতে শারীরিক সম্পর্কই কেনো করতে হবে? আর যখন শারীরিক সম্পর্কই করলো, তাহলে নিজের দিদির জন্য তাকে কেনো সেক্রিফাইজ করতে হবে? কারণ সে তো জানতো যে তার সাথে মানুষটার একটা শারীরিক সম্পর্ক হয়েছে। তাহলে কোন দুঃখে নিজেকে এতো উদার প্রমাণ করতে গেলো? এর মধ্যে আবার আকাশ সন্ধ্যার ফুলসজ্জাও হয়ে গেলো। এখন আবার সন্ধ্যা ও প্রেগন্যান্ট না হলেই হয়।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!