আগের সপ্তাহে আমাদের তরফ থেকে প্রতিবেদন লেখা হয়েছিল যে হরগৌরী পাইস হোটেলে যেন বিবাহ পর্ব খুব জলদি নিয়ে না আসা হয়। কারণ নবাব নন্দিনী আর মাধবীলতা তে দেখা গেছে তাড়াহুড়ো করে বিয়ে করা হয়েছে। এখানে ঈশানীর গল্পটা আরো অনেকটা দেখতে চেয়েছিলেন দর্শকরা। তারপরও তো শঙ্করের সঙ্গে বিয়ে হতোই।

কিন্তু স্টার জলসা তো নিজেদের মন মর্জি মতো চলে আর প্রোডাকশন হাউজ লেখক সবমিলিয়ে ঠিক করলেন যে এখানেও চটজলদি বিয়ে দিতে হবে। তাই আগামী সপ্তাহেই চলে আসছে শংকর আর ঐশানীর বিবাহ পর্ব যার প্রমো সোশ্যাল মিডিয়ায় একটু আগে দেওয়া হয়েছে। এটা দেখে প্রতিপক্ষ চ্যানেলের ভক্তরা তো সমালোচনা করছেই এমনকি জলসা ভক্তরাও অবাক হয়ে গেছেন।

প্রমোতে দেখা যাচ্ছে শংকর ঐশানীর বিয়ে হচ্ছে তবে ঐশানী এই বিয়েতে রাজি নয় এবং তার চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে। এরপরে যখন সে বাড়িতে ঢুকবে তখন শঙ্করের মা দেখে চমকে যাবে আর বলবে তুমি তো স্মার্ট মেয়ে, তুমি কি অশিক্ষিত? তখন ঐশানী বলবে, আমি কলেজে ফাইনাল ইয়ারে পড়ি। সেই শুনে মিতালীর মাথা ঘুরে যাবে। কারণ দেওরের বউ যদি এত পড়ালেখা জানা হয় তাহলে তো তার এতদিন করা রাজত্ব এবার শেষ হয়ে যাবে। তবে এই প্রমো দেখে অনেকের মাথা ঘুরে গেছে এটাই স্বাভাবিক কারণ এক সপ্তাহ হলো সবে শুরু হয়েছে। এত জলদি বিয়ে করে এসে শশুর বাড়িতে বড় বৌদির সঙ্গে লড়াইতে লেগে পড়বে ঐশানী? কিছু একটা কারণে নিশ্চয়ই এই বিয়ে দেখানো হবে, সেটা কীভাবে দেখানো হয় এখন সেটাই দেখার।
View this post on Instagram






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?