স্টার জলসায়(Star Jalsha) সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক জনপ্রিয় ধারাবাহিক হলো শুভ বিবাহ (Subha Bibaho)। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে নায়িকা সুধা কিভাবে তেজের টাকা সুদে আসলে ফেরত দিচ্ছে। পরিবারের সকলের নয়নের মণি সুধা যেমন জোৎস্নার কুকীর্তির কথা জেনে গেল, ঠিক তেমন ভাবেই মেজমার পাশেl দাঁড়িয়ে পরিবারের বিরুদ্ধে লড়াই করতেও উদ্যত সে।
‘শুভ বিবাহ’ আজকের পর্ব ১৬ আগষ্ট এপিসোড | Subha Bibaho Today Episode 16th August
ধারাবাহিকের শুরুতে দেখা যায়, জোৎস্না লুকিয়ে নিজের প্রেমিকের সঙ্গে কথা বলছে। সে বলতে থাকে, উজ্জ্বলের সঙ্গে বিয়েটা সে মানে না। সে এখনো মনে মনে সুতীর্থকেই ভালোবাসে। উজ্জল এর সঙ্গে সম্পর্কের বাঁধন কাটিয়ে খুব তাড়াতাড়ি সুতীর্থর সঙ্গে ঘর বাঁধতে চায় সে। আর তাই জন্য সুতীর্থকে সে বারবার মানাতে থাকে। এর মধ্যে, জোৎস্নার কথাবার্তা শুনে নেয় সুধা।

সুধা তখন ভাবতে থাকে দিদি কার সঙ্গে এভাবে কথা বলছে! এমন সময় সুধার কাছে আসে ফোন আসে বিজিতের। ওপাশ থেকে বিজিত বলে, যে মিষ্টি গুলো সুধা বানিয়েছিল সেগুলো সবার খুব ভালো লেগেছে। ম্যাডাম সুধাকে দেখতে চান, তাঁকে যোগ্য পারিশ্রমিক দিতে চান। কিন্তু সুধা বলে দেয় তাঁর পক্ষে বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয়। আর নিজের পরিচয় প্রকাশ করাও সম্ভব নয়।
এরপর সুধা তেজের কাছে যায় এবং ধীরে ধীরে তেজের সমস্ত টাকা শোধ করে দেবে বলে ঠিক করে। সুধা তেজের হাতে টাকা তুলে দিলে তেজ অবাক হয়ে যায়। তেজ ভাবতে থাকে, সুধা কি করে টাকার জোগাড় করছে? সুধা তেজকে এও বলে, তেজের সমস্ত টাকাই সে সুদে আসলে শোধ করে দেবে। তেজ যেন এ বিষয় নিয়ে কোন চিন্তা না করে।
আরও পড়ুন: ছোটপর্দায় আসছে রাজ চক্রবর্তীর নতুন ধারাবাহিক!আসছে নতুন সিরিয়াল, কনফার্ম হলেন তুমুল জনপ্রিয় নায়িকা
এরপর মেজো মা চলে আসে সুধার কাছে, আর মেজোমার দুর্দশা দেখে সুধা ঠিক করে ঠাম্মির কাছে গিয়ে সে ঠিক কথা বলবে। কিন্তু মেজো মা বলে, মায়ের কথার উপরে তো কেউ এই বাড়িতে কথা বলে না! কিন্তু সুধা বলে আমি ঠাম্মির সঙ্গে খারাপ ব্যবহার করব না। ঠাম্মির মুখে মুখে কথাও বলবো না। শুধু এটুকু বলব এই বাড়ির মেয়ে বউ দের দায়িত্ব এই পরিবারের। আর সেটা অস্বীকার করা যায় না।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!