এই মুহূর্তে জলসা (Star Jalsha) এবং জি বাংলায় (Zee Bangla) একের পর এক বাংলা ধারাবাহিক এসেই চলেছে। বাঙালি দর্শকরা মন দিয়ে এই বাংলা ধারাবাহিকগুলি দেখে চলেছেন। তবে এখন আর টেলিভিশনের পর্দায় একটি ধারাবাহিক অনেকদিন ধরে রাজত্ব করেনা। এখন মাসে মাসে নতুন ধারাবাহিক আগমনের খবর মেলে।
আর নতুন ধারাবাহিক আগমনের ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে চ্যানেল স্টার জলসা। কিছুদিন আগেই এই চ্যানেলে নতুন ধারাবাহিক আগমনের খবর জানা গিয়েছিল। টেন্ট প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের নাম বঁধুয়া। এই ধারাবাহিকে মূল পুরুষ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ এবং মূল মহিলা চরিত্রে অভিনয় করতে চলেছে নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু।
জ্যোতির্ময়ী নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের হাত ধরে। বর্ধমান শহরের এই মেয়ে প্রথম ঝলকেই হয়ে উঠেছেন বেঙ্গল ক্রাশ। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রোমো অন এয়ার হয়েছে এই ধারাবাহিকের। ‘বঁধুয়া’ ধারাবাহিকের নাম প্রথমে রাখা হয়েছিল ‘বোধন’। কিন্তু পরবর্তীতে নাম বদল রাখা হয় বঁধুয়া।
বলাই বাহুল্য, এই ধারাবাহিকের গল্প আদ্যপ্রান্ত প্রেমের। প্রোমোতে দেখা যাচ্ছে নায়ক বিয়ে পাগল। কিন্তু নায়িকা কখনওই বিয়ে করতে চায় না। কিন্তু ঘটনাচক্রে নায়ক ও নায়িকার বিয়ে হয়ে যায়। কিন্তু নায়িকা নায়কের স্পর্শটুকুও পছন্দ করে না। বোঝা যায় নায়িকার একটি বাজে অতীত রয়েছে সেটি নিয়েই গল্প।
আরও পড়ুনঃ দু’মুখো সাপ! মধুবালার কারণেই জেল যাত্রা হলো শিমুলের! পিছন থেকে পিঠে ছুরি মারা শাশুড়ির কড়া শাস্তির দাবি নেটিজেনদের
সুশান্ত দাসের প্রযোজনায় এই ধারাবাহিকটির সম্প্রচারের দিন এবং সময় এবার প্রকাশ্যে এলো। জানা গেছে, আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে এই ধারাবাহিক সম্প্রচার হবে। তবে কোন সময়ে সেটা এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে। তবে আগামী দিনে খুব শীঘ্রই তা জানানো হবে।






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?