বাংলা টেলিভিশনের নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’ (Tilottoma) শুরু হওয়ার পর থেকেই রহস্য, তদন্ত এবং নারীর ন্যায়বিচারের গল্প দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্টার জলসার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে এবং নবাগত সৌম্যদীপ দত্ত। প্রথম থেকেই গল্পের বিষয়বস্তু অন্য ধারাবাহিকের তুলনায় কিছুটা আলাদা হওয়ায় দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে রহস্য আরও গভীর হয়েছে এবং প্রতিটি পর্বে নতুন নতুন মোড় এসেছে। বিশেষ করে নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং অপরাধীদের শাস্তির বিষয়টি গল্পের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সেই কারণেই অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার সাম্প্রতিক পর্ব নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
তিলোত্তমার বোন তমসা নিজের পরিচয় গোপন রেখে তিলোত্তমার ছদ্মবেশে শ্বশুরবাড়িতে রয়েছে। তার একমাত্র লক্ষ্য, তিলোত্তমার সঙ্গে ঠিক কী ঘটেছিল তার সত্য সামনে আনা এবং অপরাধীদের শাস্তির মুখোমুখি করা। গতকালের পর্বে তমসাকে হাসপাতালে গিয়ে তিলোত্তমার মতো সেজে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করতে দেখা যায়। পাশাপাশি যাঁরা তিলোত্তমার উপর নি’র্যাতন চালিয়েছিল, তাঁদের একইভাবে জবাব দেওয়ার দৃশ্যও দেখানো হয়েছে। গল্পের এই অংশই দর্শকদের কাছে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এই পর্বে রহস্য, আবেগ এবং প্রতিবাদের মেলবন্ধন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
পর্বটি সম্প্রচার হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, “তিলোত্তমা আজকের এপিসোড ১০০-তে ১০০!” আবার আরেকজনের মন্তব্য, “যেভাবে তিলোত্তমার উপর অ’ত্যাচার করা হয়েছিল, ঠিক সেভাবেই তমসা জবাব দিল, তারপর উপর থেকে ফেলে দিল।” অনেক দর্শকের মতে, আইনের ফাঁক গলে যারা পার পেয়ে যায়, তাদের বিরুদ্ধে তমসার এই লড়াই গল্পকে আরও শক্তিশালী করে তুলেছে। তাঁদের দাবি, এই চরিত্র শুধু প্রতিশোধ নিচ্ছে না, বরং তিলোত্তমাদের জন্য ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠছে। ফলে এই পর্বটি ধারাবাহিকের অন্যতম সেরা পর্ব বলেই মনে করছেন অনেকেই।
অনেক দর্শক আরও লিখেছেন, বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম সেরা ধারাবাহিক হয়ে উঠছে ‘তিলোত্তমা’। তাঁদের মতে, গল্পটি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এগোচ্ছে বলেই সহজেই দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরেছে। একজন মন্তব্য করেন, “প্রথমে এই প্রযোজনা সংস্থার সিরিয়াল বলে অনেকেই নানান কথা বলেছিল, কিন্তু তারা এবার সম্পূর্ণ অন্যভাবে তিলোত্তমাকে উপস্থাপন করেছে।” আবার কারও মতে, এই সংস্থার আগের ধারাবাহিকগুলিতে অপরাধীরা অনেক সময় যথাযথ শাস্তি পেত না, কিন্তু ‘তিলোত্তমা’ সেই ধারণা ভেঙে অন্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের গল্প বলছে। এই পরিবর্তনই দর্শকদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
দর্শকদের একাংশের মতে, এই ধারাবাহিক শুধু বিনোদনের জন্য নয়, নারীদের সাহস জোগানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁদের বক্তব্য, তমসা শুধু নিজের দিদির জন্য লড়ছে না, বরং প্রতিটি অত্যাচারিত নারীর হয়ে প্রতিবাদ করছে। একজন লিখেছেন, “নারীদের সম্মান রক্ষার জন্য তমসার লড়াই সত্যিই অনুপ্রেরণাদায়ক।” আবার কেউ বলেছেন, “স্টার জলসা এবং প্রযোজনা সংস্থা মিলে খুব ভালো একটি কনসেপ্ট দর্শকদের উপহার দিয়েছে।” অনেকেই মনে করছেন, সমাজের কঠিন বাস্তবকে সামনে রেখে এই ধরনের গল্প আরও বেশি তৈরি হওয়া উচিত। কারণ এতে শুধু রহস্য নয়, একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও পৌঁছে যাচ্ছে দর্শকদের কাছে।
আরও পড়ুনঃ “গত তিন বছর জীবনটাই বদলে দিয়েছে… শারীরিক, পারিবারিক সব দিক থেকেই অনেক ঝড় গিয়েছে” “জগন্নাথের কৃপায় এখন একটু ভালো আছি, আবার কাজ করছি!” ভেঙে পড়েছে শরীর, চেনাই যাচ্ছে না একসময়ের দাপুটে ‘শ্রীময়ী’কে! তবুও অভিনয়ের খিদে ম’রেনি, ছোটপর্দায় নতুন চরিত্রে ফিরতে চলেছেন ইন্দ্রাণী হালদার? নিজেই ভাগ করলেন সুখবর!
একই সঙ্গে ধারাবাহিকটিকে অন্য জনপ্রিয় সিরিয়ালের সঙ্গে তুলনা করার প্রবণতারও বিরোধিতা করেছেন বহু দর্শক। তাঁদের বক্তব্য, ‘তিলোত্তমা’কে অন্য কোনও ধারাবাহিকের অনুকরণ বলা ঠিক নয়। একজন স্পষ্ট লিখেছেন, “যারা এটাকে অন্য সিরিয়ালের দ্বিতীয় সংস্করণ বলে, তারা ভুল করছে। এটি সম্পূর্ণ আলাদা গল্প এবং আলাদা উপস্থাপনা।” অনেকের মতে, বাস্তবের বিভিন্ন ঘটনার অনুপ্রেরণা থাকলেও ধারাবাহিকটি নিজস্ব ভাবনাতেই এগোচ্ছে। সেই কারণেই খুব কম সময়ের মধ্যেই এটি দর্শকদের এতটা ভালোবাসা পেয়েছে। এখন আগামী পর্বগুলিতে তমসার এই লড়াই কোন দিকে মোড় নেয় এবং অপরাধীরা শেষ পর্যন্ত কী শাস্তি পায়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।






