স্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে। সেই জুটির প্রেম গড়ালো বাস্তবে? অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও অভিনেত্রী শ্যামোপ্তি মুদলি (Shyamopti Mudly) বর্তমানে সম্পর্কে? দিদি নম্বর ওয়ানের মঞ্চে সিক্রেট ফাঁস করলেন রচনা দিদি!
জমিয়ে প্রেম করছেন রণজয়-শ্যামোপ্তি?
প্রাক্তনের বিয়ের পর থেকেই রীতিমতো অস্বস্তিতে অভিনেতা রণজয় বিষ্ণু। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলছেই! অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতা। তিনি নাকি মেয়েদের ‘এটিএম কার্ড’ হিসাবে ব্যবহার করেন।
প্রাক্তন প্রেমিকা সোহিনীকে লোক দেখানো মন্তব্য করেছেন রণজয়। আবার তিনিই নাকি আড়ালে প্রাক্তনের নামে কুৎসা রটিয়েছেন! যদিও বর্তমানে রণজয় অভিনয় করছেন জি বাংলায়। শ্যামলী ও অনিকেতের জুটি টেলিভিশনে হিট। রণজয়ের প্রাক্তন সহ অভিনেত্রীও আসছেন জি বাংলার পর্দায়। নতুন ধারাবাহিক ‘অমর সঙ্গী’ নিয়ে।
নতুন মেগার প্রচারে দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হন শ্যামোপ্তি। আর সেখানেই রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে রচনার প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী। এর আগেও বহুবার রণজয় ও শ্যামোপ্তির প্রেম চর্চা সামনে এসেছে। আপাতত দুজন একে অপরের সম্পর্ককে ‘বন্ধুত্বের’ নামই দিয়ে চলেছেন। স্বীকার করেননি কিছুই।
আরো পড়ুন: অগ্নির কান্ড দেখে খুশি হল কথা! মান্ডি আর চিত্রা মিলে সর্বনাশের কী নয়া পরিকল্পনা করলো?
এদিকে সঞ্চালিকা রচনা সরাসরি বলেন, ‘আসল জীবনে ‘কোন গোপনে তোমার মন ভেসেছে, আমরা সবাই জানি’। আর তখনই স্ক্রিনে ভেসে ওঠে রণজয়ের মুখ। রচনার কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান শ্যামোপ্তি! একটু থিতু হয়ে ঢোঁক গিলে বলেন, ‘আপাতত মন আমার রাজের প্রতি’। আর এখান থেকেই কথা উঠছে, তাহলে কি সত্যিই সম্পর্কে দুজন? প্রশ্নের উত্তর ধোঁয়াশায়।






“বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুন্দরী নায়িকা কৌশানি, মা দুর্গার থেকেও বেশি সুন্দরী!” বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় হবু বৌমা, প্রশংসায় খেই হারিয়ে মন্তব্য পিয়া সেনগুপ্তর! ছেলে বনি আবার ঘুরছেন আঁচল ধরে! ‘হাসবো না কাঁদবো বুঝতে পারছি না’, ‘আপনার থেকে সুন্দরী কেউ হতে পারে?’ ‘এমন শাশুড়ি আমাকেও দিও ভগবান’ নেটপাড়ায় তুমুল হাসাহাসি!