এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বিভিন্ন সব নতুন নতুন ধারাবাহিক আসছে। টিআরপিতে ভালো পারফর্ম করলে সেই ধারাবাহিকগুলি টিকছে নয়ত বিদায় নিচ্ছে। অবশ্যই পুরনো ধারাবাহিকগুলিকে সরে যেতে হচ্ছে নতুন ধারাবাহিকে জায়গা করে দিতে। তবে এই মুহূর্তে যে সমস্ত নতুন ধারাবাহিকগুলি আসছে তারাও কিন্তু কামাল করছে। অনেক সময়ই সেই সমস্ত নতুন ধারাবাহিকের গল্প পছন্দ হচ্ছে দর্শকদের। টিআরপি তালিকাই তার প্রমাণ দিচ্ছে।
বলাই বাহুল্য, অপুর সংসার পরবর্তী আবারও নতুন ধারাবাহিক নিয়ে ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। মাঝে শোনা গিয়েছিল ব্লুজ প্রোডাকশনের হাত ধরে একটি কমেডি ঘরানার শোতে ফিরবেন রোহন। কিন্তু ব্লুজ নয় এসভিএফের নতুন মেগায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য।
এসভিএফ প্রযোজনা সংস্থার হাত ধরে স্টার জলসার পর্দায় ফুটে উঠতে চলেছে এক অন্য ধরনের গল্প। যে গল্পের ভিন্নতা অন্যান্য সমস্ত ধারাবাহিককে টেক্কা দিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। আসন্ন এই ধারাবাহিকের নাম তুমি আশেপাশে থাকলে। এক অলৌকিক প্রেমের গল্প ফুটে উঠবে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে।
এটি একটি হরর জঁর সিরিয়াল হতে চলেছে। এমন গল্প ধারাবাহিকে আগে দেখানো হয়নি। ভুতুড়ে সিরিয়াল এর আগেও দেখেছে বাঙালি দর্শক। তবে এখানে ভূতের সঙ্গে প্রেম মিলে মিশে একাকার হয়ে যাবে। এই ধারাবাহিকে নায়িকা চরিত্রে থাকছেন লাজবন্তী রায়ের মেয়ে অঙ্গনা রায়। ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘সেই যে হলুদ পাখি’, ‘রক্তকরবী’-সহ একাধিক সিরিজে অভিনয় করেছেন অঙ্গনা। ভুতুড়ে প্রেমিকার চরিত্রে থাকবেন তিনি।
আরও পড়ুনঃ আকাশের জীবনে নয়নতারা আসতেই সন্ধ্যার জীবনে আগমন নতুন পুরুষের! জ্বালা ধরছে আকাশের

তবে এই ধারাবাহিক একজন নয় দু’জন নায়িকা। বলা যায় অপরজন খলনায়িকা। আর সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী হিয়া রায়। নায়কের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। এবং জানা যাচ্ছে তার চরিত্রটি হতে চলেছে একটি নেগেটিভ চরিত্র। এর আগে পান্ডব গোয়েন্দা ধারাবাহিকছ অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এছাড়াও কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।






“দিনের পর দিন যদি ভাঙতে ভাঙতে নিজেকে শেষ করে…” ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবলীনা নন্দীর! বছরের শুরুতেই আত্মহ’ননের চেষ্টা, আবারও কী মিলল সেই ইঙ্গিত?