জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। বর্তমানে ধারাবাহিক জমে উঠেছে। রাই ও অনির্বাণের বিয়ে নিয়ে মোড় বদল হয়েছে সিরিয়ালের। অনেক ঝড় -ঝঞ্ঝার পর অবশেষে রাইয়ের সঙ্গে বিয়ে হল অনির্বাণের। কিন্তু বিয়ের পরেও শান্তি নেই নায়িকার! কারণ এবার ভিলেন হয়ে উঠলেন অনির্বাণের মা।
রাই-অনির্বাণের জীবনে ঝড়!
এমনিতেই রাইপূর্ণার জীবনে শত্রুর শেষ নেই। নিজের আপন বোন থেকে প্রাক্তন প্রেমিক শৌর্য্য। বারংবার রাইকে বিপর্যস্ত করে চলেছে। রাইয়ের বিয়ের দিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার নাটক করেছে বোন নীলাঞ্জনা। বিয়েটা ভাঙার জন্য সব রকম দিক থেকে প্রস্তুত ছিল সে।
যদিও অনির্বাণ পিছিয়ে আসতে নারাজ। রাইকে সে বিয়ে করবেই। যথারীতি হাসপাতাল থেকে সরাসরি বিয়ের মন্ডপে। মা বাবার কথা উপেক্ষা করেই মাঝরাতে রাইয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে অনির্বাণ। রাইয়ের মনে দোলাচল চললেও শেষমেষ বিয়েটা হয়। কিন্তু রাইপূর্ণার পরীক্ষা এখানেই শেষ হয়নি।
‘মিঠিঝোরা’ নিয়ে দর্শকদের মতামত
অতীতে অনির্বাণের মুখে শোনা যায়, তাঁর মা নাকি খুব বয়স্ক। কিন্তু আদতে দেখা যায় নায়কের মা বেশ শক্তপোক্ত এবং তিনি এখন নতুন ভিলেন। অনির্বাণের জীবন থেকে রাইতে মুছে দিতে এবার উঠে পড়ে লাগবেন তিনি। কিন্তু লীনা গাঙ্গুলীর সিরিয়াল নিয়ে দর্শক মহলে অসন্তোষ বাড়ছেই।
আরও পড়ুন:
অনির্বাণের প্রথম বিয়েতে আপত্তি থাকলেও শাশুড়ি কিন্তু ছেলের বিবাহিত জীবনে কোনরকম হস্তক্ষেপ করেননি। কিন্তু রাইয়ের ক্ষেত্রে পুরোপুরি ঘুরে গেল গল্প। কারণ এখন তাঁর প্রধান লক্ষ্য হবে রাইয়ের জীবনে ঝড় তোলা। অর্থাৎ ভিলেন সংখ্যা বাড়লো। বিয়ের পর নতুন জীবনে রাইপূর্ণার পরীক্ষা চললো।






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?