বলিউডে অভিনেতা অভিনেত্রীদের নামে একাধিক সমালোচনা লেগেই থাকে তবে তাদের মধ্যে যদি উল্লেখযোগ্যদের নাম উঠে আসে তাহলে প্রথম সারিতে থাকবে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যিনি বলিউডের খুবই পরিচিত একজন অভিনেত্রী তথাকথিত শাহরুখ, সালমান ,আমিরের অভিনেত্রী না হয়েও তার একার অভিনয় গুনে এমন অনেক ছবি দর্শকদের উপহার দিয়েছেন যা বক্স অফিসে দারুন ব্যবসা করেছে। কিন্তু অভিনয় নিয়ে এত জনপ্রিয়তা থাকলেও সমালোচনা বা কটাক্ষ তার পিছু ছাড়ে না। প্রায়শই তার বিতর্কিত মন্তব্য বা সোশ্যাল মিডিয়ার পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে সমালোচনা শুরু করে।
প্রসঙ্গত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি বলিউডের অন্দরে স্বজন পোষণের গুরুতর অভিযোগ আনেন। বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালককেও দোষারোপ করেন তিনি। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং কারন জোহারের মত তারকাদের বিরুদ্ধে ছিল এই অভিযোগ। তাই নিয়ে কঙ্গনারও কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়াতে।তবে এবার তারই করা একটি পোস্ট নিয়ে সমালোচনা সৃষ্টি হলো নেটিজেনদের মধ্যে।
View this post on Instagram
সম্প্রতি ধর্মগুরু সদগুরুর একটি ভিডিয়ো তার ইনস্টাগ্রামের স্টোরিতে দেন অভিনেত্রী যেখানে ধর্মগুরু বলেছেন যে, ২০০ বছর আগে ডাইনি সন্দেহে মহিলাদের জীবন্ত পুড়িয়ে মারা হত।এই ভিডিয়ো তুলে ধরে কঙ্গনা লেখেন, ‘‘তোমার কাছে যদি সুপার পাওয়ার থাকে, তা হলে তোমায় ডাইনি বলা হবে…। আমাকেও ডাইনি বলা হয়েছিল।তবে আমায় পোড়াতে পারেননি ওঁরা…।’’
এর পরই অতীতে তার সাথে ঘটা একটি ঘটনার কথা উল্লেখ করে কঙ্গনা লিখেছেন, ‘‘২০১৬ সালে প্রথম সারির একটি সংবাদপত্রের সম্পাদক লিখেছিলেন যে, তাঁর তদন্তকারী সাংবাদিকরা আমার কালোজাদুবিদ্যা সম্পর্কে নাকি প্রমাণ পেয়েছেন!’’
তার কথায়, ‘‘ওই সম্পাদক এ-ও লেখেন যে, আমি আমার ঋতুস্রাব লাড্ডুতে মিশিয়ে তা দীপাবলির উপহার হিসাবে সকলকে দিয়েছি।’’ তিনি এমন কথা শুনে মজা পেয়েছিলেন তা উল্লেখ করে তিনি লেখেন,‘‘ওই দিনগুলি মজার ছিল।’’
View this post on Instagram
প্রসঙ্গত, এমন অভিযোগ করেছিলেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক অভিনেতা অধ্যয়ন সুমনও। তার কথায়, পানীয়ে ঋতুস্রাব মিশিয়েছিলেন কঙ্গনা।
এই অভিযোগের পরিপ্রক্ষিতে অভিনেত্রী বলেন ‘‘লোকেরা যখন আমার নাম ও আমার ঋতুস্রাব নিয়ে কথা বলেন, তা আমায় আর হতাশ করে না।’’






‘সজল ঘোষ অত্যন্ত অ’সভ্য’, যাদবপুরের অধ্যাপককে নিয়ে মন্তব্যে বিজেপি বিধায়ককে পাল্টা শ্রীলেখা