রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক সময়ে নানান ঘটনা ঘিরে বিতর্কের শেষ নেই। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও প্রতিবাদে ডিম ছোড়ার ঘটনাও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সেই সঙ্গে ডিমকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানান ধরনের রসিকতা ও আলোচনা। অন্যদিকে অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে তর্ক-বিতর্ক তৈরি হয়েছে। দলের ভেতরের দুর্নীতি প্রসঙ্গে তাঁর বক্তব্য এবং পরবর্তী সময়ে বিভিন্ন মহল থেকে আসা প্রতিক্রিয়া নিয়েও আলোচনা চলছে। এই আবহেই এক সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা ও প্রাক্তন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।
সাক্ষাৎকারে প্রথমেই ডিম নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে কথা বলেন চিরঞ্জিত। তিনি রসিকতার সুরে বলেন, “ডিমের কিন্তু আসলে আকৃতিটা অসাধারণ, আমি একজন অ্যাডমায়রার। এইটা স্কাল্পচার হিসেবে ডিম কিন্তু আইডিয়াল। তারপর সেটা ভেঙে ফেললে ভেতর থেকে যে সাদা আর হলুদ অংশটা বেরিয়ে আসে, সেই জিনিসটা দেখতে কিন্তু দারুণ! সেই জিনিসটা না ছুঁড়ে কাজে লাগানো ভালো।” এরপর তিনি ডিম ছুঁড়ে মারা নিয়ে আরও বলেন, “এটাও একটা নবজাগরণ, নতুন সংস্কৃতি…নাম দিয়েছে ডিমক্রেসি। তবে এটা সাময়িক, বেশিদিন থাকবে না।
আমি কিন্তু ডিমের ভীষণভাবে ভক্ত, তাই ডিমক্রেসি নিয়েও ইন্টারেস্টেড। কিন্তু এটা যখন তখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এক্ষুনি নাকি মহুয়াকে ডিম ছুঁড়েছে, আমি জানিনা ওর কত সম্পত্তি বা টাকা পেয়েছে।” একই সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া দেন চিরঞ্জিত চক্রবর্তী। তাঁর কথায়, “রচনা একজন খুব ভালো মুখপাত্র হয়েছে, অনেককিছু বলছে… পুরো জমিয়ে দিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, সব একদম জমে যাচ্ছে! মানে আমরা একজন বক্তা, প্রবক্তা পেয়েছি।” এই মন্তব্যের মাধ্যমে তিনি রচনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গই তুলে ধরেন।
সম্প্রতি দলের অভ্যন্তরের নানান বিষয় নিয়ে রচনার মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটেই চিরঞ্জিতের এই বক্তব্যও নতুন করে চর্চার জন্ম দিয়েছে। চিরঞ্জিত অবশ্য এখানেই থেমে থাকেননি। রচনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “রচনার এই গুণটা জানা ছিল না। ছেলেমানুষ, অনেক ছোট… কী বলছে সেটার ফলাফলটা পরে বুঝবে।” তাঁর এই মন্তব্যকে ঘিরেও নানান ব্যাখ্যা সামনে এসেছে। একাংশের মতে, তিনি রচনার রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলতে চেয়েছেন। অন্যদিকে অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মধ্যে কটাক্ষের সুরও স্পষ্ট।
আরও পড়ুনঃ দিনে কীর্তন, রাতে চু’রি? শুধুমাত্র রাজারহাট ও নিউ টাউনেই প্রায় ২০০ কোটির সম্পত্তির খোঁজ! দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হতেই তদন্তে ফাঁস একের পর এক চাঞ্চল্যকর তথ্য, ইডির নজরে সম্পত্তির উৎসও! অদিতি মুন্সির নামে রয়েছে কটা বাড়ি, জমি? সংখ্যাটা জানলে চোখ উঠবে কপালে!
ফলে সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক ঘটনাপ্রবাহ, প্রতিবাদের নতুন ধরন এবং জনপ্রিয় তারকাদের মন্তব্য মিলিয়ে এই পুরো বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডিম নিয়ে চিরঞ্জিতের রসিকতা যেমন নজর কেড়েছে, তেমনই রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর মন্তব্যও সমানভাবে চর্চায় রয়েছে। ভবিষ্যতে এই বিতর্ক কোন দিকে এগোয়, কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে নতুন কোনও প্রতিক্রিয়া আসে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের।






