বাংলা টেলিভিশন দুনিয়ায় দুটি চ্যানেল সর্বাধিক জনপ্রিয়। একটি হলো স্টার জলসা ও অন্যটি হলো জি বাংলা। প্রসঙ্গত, এই দুই প্রধান চ্যানেলে একাধিক ধারাবাহিক আমরা দেখে থাকি। এর মধ্যে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের ভীষণ প্রিয় হয়ে ওঠে।
আর বছরে একটি সময় এই সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরা নায়ক, নায়িকা, সেরা জুটি, সেরা দম্পতি, সেরা পরিবার, সেরা খলনায়ক-খলনায়িকা সহ বিভিন্ন চরিত্রদের। আর বছরের একটা সময়ে আসা বিশেষ অনুষ্ঠানগুলি দেখার জন্য দর্শকরা কিন্তু ভীষণ রকম ভাবে উত্তেজিত থাকেন।
উল্লেখ্য, কয়েক মাস আগেই হয়ে গেছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। জি বাংলা ভক্তদের মধ্যে রীতিমতো হইচই পরে গিয়েছিল এই অনুষ্ঠান থেকে ঘিরে। যদিও স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আসছে এই খবর শোনা গেলেও কবে আসছে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ১৬ই মার্চ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির প্রোমো শ্যুট হয় বলে জানা গিয়েছিল। কিন্তু এরপর ৮ই এপ্রিল মূল অনুষ্ঠানটির শুটিং হওয়ার কথা থাকলেও তা হয়নি। যদিও পরে জানা যায়, আইপিএল চলার জন্য বর্তমানে ধারাবাহিক গুলির টিআরপি ভীষণই কম রয়েছে। আর তাই এই সময় যদি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড সম্প্রচারিত হয়ে যায় তাহলে অনেক দর্শকই তা দেখবেন না। আর তাই আইপিএল শেষ হওয়ার পর এই শো টেলিকাস্ট করা হবে বলে জানা গেছে।
তবে এরই মধ্যে এসেছে এক নতুন চমকে দেওয়া খবর। জানা যাচ্ছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রায় সমস্ত পুরস্কারই পেতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘এক্কাদোক্কা!’
এই ধারাবাহিকটি এই মুহূর্তে জলসার অন্যতম বিতর্কিত একটি ধারাবাহিক। কিন্তু তা সত্ত্বেও জানা যাচ্ছে, একাধিক পুরস্কার পেতে চলেছে এই ধারাবাহিকটি। শোনা যাচ্ছে কম করে ২৫ টা পুরস্কার নাকি পেতে চলেছে এক্কাদোক্কা!
উল্লেখ্য, প্রিয় বৌয়ের পুরস্কার পাচ্ছে রাধিকা, প্রিয় বরের পুরস্কার পাচ্ছে অনির্বাণ, প্রিয় জুটি রাধিকা- অনির্বাণ। আর সেরা খলনায়কের পুরস্কার পাবে পোখরাজ। তাহলে কী অন্য কোনও ধারাবাহিক পাবে না পুরস্কার? অনুরাগের ছোঁয়া, পঞ্চমী, হরগৌরী পাইস হোটেল এই ধারাবাহিক গুলির ভাগ্যে কী রয়েছে? প্রসঙ্গত জানিয়ে রাখি ‘এক্কাদোক্কা’কে নিয়ে এটি ছিল সম্পূর্ণভাবে একজন ভক্তের ধারণা।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!