“জীবনে খেলাধুলা না করলে এটাই হয়!” “যতটা না হয়েছে, তার থেকে বড় করবেন না!” “যারা কম্পিটিটিভ নয়, তাদের তুলনায় যে একটু বেশি প্রতিযোগিতামূলক মানসিকতা রাখে, এমনিতেই নজরে আসে!” “ওর বন্ধু হিসেবে এটুকুই বলতে পারি পুরোটাই…” নন্দিনীকে আ*ক্রমণ করায় ক্ষু’ব্ধ ‘দুই শালিক’ তিতিক্ষা দাস! সৃজলার আ*ঘাতের ঘটনায় বন্ধুর হয়ে কী সাফাই দিলেন অভিনেত্রী?

বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র ঘর মানেই প্রতিযোগিতা, টাস্ক, মতবিরোধ এবং নানা ধরনের নাটকীয় মুহূর্ত। প্রতিটি টাস্কেই নিজেদের জায়গা ধরে রাখতে প্রতিযোগীদের মধ্যে তৈরি হয় তীব্র লড়াই। কখনও সেই লড়াই সীমাবদ্ধ থাকে কথার আদানপ্রদানে, আবার কখনও টাস্কের উত্তেজনা থেকে পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। সম্প্রতি এমনই একটি ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নন্দিনী দত্ত এবং সৃজলা গুহের নাম। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন সৃজলা চোট পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনার জেরে নন্দিনীকে ঘিরে সোশ্যাল মিডিয়াতেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের ক্যাপ্টেন্সি টাস্কের সময়। টাস্কে প্রতিযোগীদের কাঠের ঘোড়ার উপর বসে থাকতে হয়। কে কাকে সমর্থন করবেন এবং কে কাকে সমর্থন করবেন না, তার উপর নির্ভর করছিল প্রতিযোগীদের টিকে থাকার লড়াই। টাস্ক চলাকালীন প্রথমে রাজবীরের ঘোড়া উল্টে দেন নন্দিনী। এরপর সৃজলার সামনে গিয়ে কথা বলার সময় তাঁর ঘোড়াটিও উল্টে দেন তিনি। ঘোড়া উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান সৃজলা। পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করে কাঁদতে দেখা যায় তাঁকে। সহ-প্রতিযোগীরা সঙ্গে সঙ্গে আইসপ্যাক নিয়ে এলেও তাতে তৎক্ষণাৎ স্বস্তি পাননি সৃজলা। পরে বিগ বসের নির্দেশে তাঁকে স্টোর রুমে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাঁর চিকিৎসা শুরু করেন।

এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন নন্দিনী। অনেকেই গোটা ঘটনার জন্য অভিনেত্রীকে দায়ী করে প্রশ্ন তুলতে শুরু করেন। এমনকী, নন্দিনীকে বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়ার দাবিও ওঠে সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, নন্দিনীর টিমের তরফে একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে স্পষ্ট করা হয়, সৃজলাকে আঘাত করার কোনও ইচ্ছা নন্দিনীর ছিল না। টাস্কের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটিকে অনিচ্ছাকৃত এবং দুর্ভাগ্যজনক বলেই উল্লেখ করা হয়েছে। নন্দিনী নিজেও ঘটনায় অত্যন্ত দুঃখিত বলে জানানো হয়। একইসঙ্গে তাঁর টিমের দাবি, বিগ বসের টিমের কাছ থেকে তারা জানতে পেরেছেন যে সৃজলা এখন ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

নন্দিনীর টিমের বক্তব্যে আরও বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা এবং খেলার মধ্যে অনিচ্ছাকৃতভাবে কারও আহত হয়ে যাওয়া দুটি বিষয় এক নয়। তাই একটি দুর্ঘটনার ভিত্তিতে নন্দিনীর উদ্দেশ্য বা ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন না তোলার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি নেতিবাচক প্রচার থেকে বিরত থাকার এবং বিষয়টিকে মানবিকভাবে দেখার অনুরোধও করা হয়েছে। তাঁদের বক্তব্য, নন্দিনী ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করতে পারেন না। তাই এই একটি ঘটনার জন্য তাঁকে বিচার না করে, এতদিন যেভাবে দর্শকরা তাঁর পাশে ছিলেন, সেভাবেই পাশে থাকার আবেদন জানিয়েছে তাঁর টিম।

আরও পড়ুনঃ “আপনাদের যা খুশি বলুন…ওটা তো খেলার অংশ, আমার মেয়ের জন্য আমি গর্বিত!” সৃজলাকে এমন আ’ঘাতের পরও নন্দিনীর পাশে দাঁড়িয়ে ‘গর্বিত বাবা’! “গর্ব তো হবেই এরকম ক্রি*মিনাল মানসিকতার প্রোডাক্ট তো যে কেউ তৈরি করতে পারে না!” “যেমন গাছ তার তেমন ফল, বা কি দারুণ!” মেয়ের সমর্থনে মুখ খুলতেই সন্দীপকে পাল্টা বিঁধলেন নেটিজেনরা!

এর মধ্যেই নন্দিনীর হয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। ‘দুই শালিক’ ধারাবাহিকে নন্দিনীর সঙ্গে একসঙ্গে কাজ করেছেন তিনি। তিতিক্ষার কথায়, আগের পর্বে যা ঘটেছে, তা তাঁর একেবারেই ইচ্ছাকৃত বলে মনে হয়নি। তাঁর মতে, কেউ খুব একটা খেলাধুলাপ্রবণ বা প্রতিযোগিতামূলক না হলে স্বাভাবিকভাবেই তুলনায় বেশি খেলাধুলাপ্রবণ মানুষকে টাস্কে বেশি সক্রিয় মনে হতে পারে এখানেও সম্ভবত তেমনটাই হয়েছে। একইসঙ্গে সৃজলাকে একজন ভালো মানুষ বলে উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিতিক্ষা। পাশাপাশি নন্দিনীকে কটাক্ষ না করার এবং কোনওভাবেই তাঁর পরিবারকে এই ঘটনার মধ্যে টেনে না আনার আবেদন জানিয়েছেন তিনি। বন্ধুর হয়ে তিতিক্ষার স্পষ্ট বক্তব্য, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না এবং বিষয়টিকে প্রয়োজনের চেয়ে বড় করে না দেখাই উচিত।

Big Boss Bangla

You cannot copy content of this page