রাহুলের অকালপ্র’য়াণে অনিশ্চয়তা! ‘ভোলে বাবা পার কারেগা’য় অভিনেতার শেষ দৃশ্যে ব্যবহার হবে এআই? দর্শকদের আপত্তি সত্ত্বেও হচ্ছে নায়কের মুখ বদল? বড় সিদ্ধান্তের মুখে নির্মাতারা, ধারাবাহিকের ভবিষ্যৎ কী জানালেন পরিচালক?

টলিউডে শোকের ছায়া নেমে এসেছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর। ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। এই ঘটনায় পরিবারের পাশাপাশি ইন্ডাস্ট্রির বহু মানুষ গভীরভাবে মর্মাহত। দীর্ঘদিনের পরিচিত এই অভিনেতার এমন অপ্রত্যাশিত চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মী ও দর্শকরা। সামাজিক মাধ্যমে শোকবার্তায় ভরে উঠেছে নেটদুনিয়া। বহু ভক্ত এখনও বিশ্বাস করতে পারছেন না যে তিনি আর নেই। এই ঘটনার পর থেকেই তাঁর চলতি কাজ এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশেষ করে ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে। এই সিরিয়ালে রাহুলের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তাও পেয়েছিল। ফলে তাঁর অনুপস্থিতিতে গল্প কীভাবে এগোবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো অন্য কোনও অভিনেতাকে নেওয়া হতে পারে। আবার কেউ কেউ বলছেন, গল্পের মোড় ঘুরিয়ে চরিত্রটিকে শেষ করা হতে পারে। তবে বড় অংশের দর্শকই চান না রাহুলের জায়গায় অন্য কাউকে দেখা যাক। তাঁদের মতে, এই চরিত্রে তাঁকেই সবচেয়ে বেশি মানাত।

এরই মধ্যে আরেকটি নতুন আলোচনা সামনে এসেছে, তা হল এআই ব্যবহারের সম্ভাবনা। শোনা যাচ্ছে, রাহুলের অসমাপ্ত দৃশ্যগুলি সম্পূর্ণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হতে পারে। এই বিষয়টি নিয়ে আগ্রহ ও বিতর্ক দুটোই তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কেউ কেউ এটিকে প্রযুক্তির নতুন ব্যবহার হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করছেন। তবে এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

ai in television

এই প্রসঙ্গে ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল জানিয়েছেন, এখনই কিছু বলা সম্ভব নয়। তাঁর কথায়, ঘটনাটি তদন্তের মধ্যে রয়েছে, তাই এই মুহূর্তে কোনও মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষ হলে তবেই পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। ফলে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে আপাতত কোনও স্পষ্ট ছবি সামনে আসেনি। নির্মাতাদের তরফেও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ‘প্রথম সুযোগ আমিই দিয়েছিলাম’, ঋতুপর্ণা সেনগুপ্তকে টলিউড ইন্ডাস্ট্রি চিনিয়েছিলেন রত্না ঘোষাল! কীভাবে পরিচয় হয় তাঁদের? বর্ষীয়ান অভিনেত্রী অভিনয়কে বিদায় জানালেও, ঋতুপর্ণা কি সম্পর্ক রেখেছেন আজ?

অন্যদিকে, রাহুলের আরও বেশ কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। কয়েকটি ছবির শুটিং শেষ হলেও সেগুলি এখনও মুক্তি পায়নি। আবার কিছু প্রজেক্টে ডাবিং বাকি রয়েছে। কিছু কাজের শুটিং চলছিল, আবার কিছু শুরু হওয়ার কথা ছিল। এছাড়া সৌরভ পালের সঙ্গে তাঁর জনপ্রিয় নাটক ‘যে জানালাগুলোর আকাশ ছিল’-এর শো ২১ এপ্রিল হওয়ার কথা। সেই শো নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জগতে সক্রিয় থাকা এই অভিনেতার হঠাৎ প্রয়াণে তাঁর সমস্ত কাজ এখন প্রশ্নের মুখে পড়েছে।

You cannot copy content of this page