সমাজ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে ব্যক্তিগত আ’ক্রমণ যে কত দ্রুত বড় আকার নিতে পারে, সাম্প্রতিক এই ঘটনাই তার উদাহরণ। কয়েক দিন ধরে একের পর এক পোস্ট, মন্তব্য আর পাল্টা মন্তব্য ঘিরে সরগরম নেটপাড়া। পুরো বিতর্কের সূত্র খোঁজার জন্য পৌঁছতে হয় ‘অলিপাব’ কান্ডে, যেখানে উপস্থিত ছিলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty), অনন্যা গুহ (Ananya Guha) এবং সুকান্ত কুণ্ডু (Sukanta Kundu)। খাওয়ার ভুলের ঘটনাকে কেন্দ্র করে সায়ক সমালোচনার মুখে পড়েন, আর সেখান থেকেই শুরু হয় টানাপোড়েন।
সায়কের মন্তব্যে বিতর্ক সামনে আসতেই অনন্যা স্পষ্ট জানিয়ে দেন, সায়কের কাজ বা আচরণের দায় তিনি নিতে চান না। এই অবস্থান নিয়েই প্রশ্ন তোলেন আরও এক কনটেন্ট ক্রিয়েটর ‘স্যান্ডি সাহা’ (Sandy Saha)। তাঁর বক্তব্য, বন্ধুর কঠিন সময়ে পাশে না দাঁড়িয়ে দূরত্ব তৈরি করা ঠিক নয়। এরপরে অবশ্য স্যান্ডি সায়ককে নিয়ে নিজেই গুরুতর অভিযোগ এনেছেন, যৌ’ণ হে’নস্থার। আবার, শমীক অধিকারী ওরফে ‘ননসেন’ গ্রেপ্তার হতেই, তাঁকে নিয়েও কা’লাজা’দু করার দাবি তুলেছেন!
ফলে তাঁর মন্তব্য বিস্তর আলোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটেই সংবাদ মাধ্যমে অনন্যার প্রতিক্রিয়া আসে আরও তীব্র ভাষায়। অনন্যা প্রকাশ্যে স্যান্ডিকে গুরুত্ব দিতে নারাজ বলেই জানিয়ে দেন। তাঁর কথায়, স্যান্ডি মূলত বিনোদন দিতেই এমন কথা বলেন, তাই সেসব নিয়ে তিনি মাথা ঘামাতে চান না। এছাড়াও তিনি স্যান্ডিকে ‘জোকার’ বলেন। বক্তব্যের ভঙ্গিতেই স্পষ্ট ছিল, বিষয়টিকে তিনি গুরুত্বের পর্যায়ে তুলতে রাজি নন। তবে, থেমে থাকেননি স্যান্ডিও।
অনন্যার এই মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “হ্যাঁ গো বোনু, আমিও তোমার আর তোমার বান্ধবী সুকান্তর ভ্লগ দেখে আমার ভীষণ পাই।” এই মন্তব্যের পরেই নতুন করে আলোচনা শুরু হয়। এক তো অনন্যার হবু বর, তার উপর সুকান্ত একজন পুরুষ, তবু তাঁকে ‘বান্ধবী’ বলে উল্লেখ করার মধ্যে কী ইঙ্গিত আছে? তা নিয়েই টলিপাড়ায় নানা ব্যাখ্যা ঘুরতে থাকে। কেউ এটাকে কটাক্ষ বলছেন, কেউ বা নিছক রসিকতা।
আরও পড়ুনঃ “নিজেকে হিরণ সর্বত্র অনাথ বলে, এদিকে সাত ভাই-বোন, বাবাও নামী স্কুল শিক্ষক…সবার সঙ্গে ‘ভিকটিম কার্ড’ খেলছে!” “ঋতিকা জ’ঘন্য মেয়ে, অবৈ’ধ সম্পর্ক স্থাপনের অসংখ্য ছবি আছে!” আগাম জামিন পেতেই হিরণকে তোপ প্রথম স্ত্রী অনিন্দিতার, প্রকাশ্যে তীব্র আ’ক্রমণ!
তবে ভাষার ব্যবহার নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। কারণ এই ধরনের ব্যক্তিগত খোঁচা দ্রুতই পরিস্থিতিকে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে। বিনোদনের মূল ধারার সঙ্গে যুক্ত শিল্পীরাও সাধারণত প্রকাশ্যে এতটা আক্রমণাত্মক হন না, কিন্তু কিছু সামাজিক মাধ্যমের মুখের মধ্যে গত কয়েক সপ্তাহে যে প্রকাশ্য বিরোধ দেখা যাচ্ছে, তা নজর কাড়ছে সবার। বন্ধুত্ব, মতভেদ আর সামাজিক মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মিলিয়ে এই ঘটনা যেন কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্কের নতুন বাস্তবতাকেই সামনে আনছে!






“হ্যাঁ গো বোনু, তোমার আর তোমার ‘বান্ধবী’র ভ্লগ…” অনন্যার ‘জোকার’ মন্তব্যের পর, হবু বর সুকান্তকে খোঁচা মে’রে স্যান্ডির সপাটে জবাব!