দারুণ সুখবর! একমাত্র মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হলেন বাবা শঙ্কর চক্রবর্তী! স্ত্রীকে হারানোর পর সংজ্ঞাকে ঘিরেই জীবন, তাঁর পছন্দের মানুষকে মেনে নিয়ে গর্বিত তিনি! জানেন, সম্পর্কে শ্রেয়া ঘোষালের কে হন বর্ষীয়ান অভিনেতার জামাই? পেশায় কী করেন তিনি?

বাংলা অভিনয় জগতের পরিচিত মুখ শঙ্কর চক্রবর্তীর জীবনটা কখনওই সহজ ছিল না। ছোটবেলা থেকেই তাঁকে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে। মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছেন, সংসারের পাশে দাঁড়াতে কারখানাতেও কাজ করেছেন। উচ্চমাধ্যমিকের পরে আসানসোলে একটি চাকরিও পেয়েছিলেন। কিন্তু অভিনয়ের প্রতি প্রবল ভালোবাসার টানে সেই চাকরি ছেড়ে থিয়েটারের মঞ্চে পা রাখেন। সেখানেই তাঁর পরিচয় হয় সোনালির সঙ্গে। সেই পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় বদলে যায় এবং পরবর্তীকালে তাঁদের সংসার গড়ে ওঠে। জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও পরিবারই ছিল শঙ্করের সবচেয়ে বড় শক্তি।

সোনালি ছিলেন সঙ্গীতের ছাত্রী এবং পাশাপাশি গানও শেখাতেন। সেই সময় গান শেখানোর মাধ্যমে যা আয় করতেন, তার বড় অংশই শঙ্করের হাতে তুলে দিতেন যাতে তিনি নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারেন। ধনী পরিবারের মেয়ে হওয়ায় সোনালির বাড়ির লোক এই সম্পর্ক মেনে নেননি। কিন্তু সব বাধা অতিক্রম করে তিনি শঙ্কর চক্রবর্তীকে বিয়ে করেন। তাঁদের সংসারে জন্ম নেয় একমাত্র মেয়ে সংজ্ঞা, যাঁকে পরিবারের সবাই স্নেহ করে সাজি নামে ডাকেন। তবে দীর্ঘদিন ক্যা*নসারের সঙ্গে লড়াই করার পর ২০২২ সালে সোনালির মৃ’ত্যু হয়। তারপর থেকে বাবা-মেয়ের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে এবং একে অপরের ভরসা হয়ে থাকেন তাঁরা।

বর্তমানে সংজ্ঞা অভিনয়ের জগতে আসেননি। নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন মুম্বইয়ে। তিনি কনটেন্ট রাইটার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন। পাশাপাশি তাঁর ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তিনি টিপস ফিল্মসের হেড অব কনটেন্ট ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গেও যুক্ত রয়েছেন। কাজের সূত্রে দীর্ঘদিন ধরেই মুম্বইয়ে থাকেন তিনি। সম্প্রতি বহু বছরের প্রেমিক রাহুলের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। শঙ্কর চক্রবর্তীর কথায়, মেয়ে এবং তাঁর সঙ্গী দু’জনেই আলাদা ফ্ল্যাটে থাকতেন। অযথা অতিরিক্ত খরচ এবং অবিবাহিতদের ফ্ল্যাট ভাড়া নেওয়ার নানান সমস্যার কথা ভেবেই তিনি রেজিস্ট্রি বিয়ের সিদ্ধান্তে সম্মতি দেন।

অভিনেতার জামাই রাহুল পেশায় একজন সঙ্গীতশিল্পী। কলকাতার লেক গার্ডেন্সের বাসিন্দা তিনি। মূলত বেস গিটার বাজান এবং দেশের একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেন। শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, রাহুল দীর্ঘদিন ধরে শ্রেয়া ঘোষালের টিমের সদস্য হিসেবে কাজ করছেন। শ্রেয়া ঘোষাল যখনই দেশ বা বিদেশে কনসার্ট কিংবা ওয়ার্ল্ড ট্যুরে যান, রাহুলও তাঁর সঙ্গেই থাকেন। শুধু তাই নয়, বলিউডের আরও বহু নামী গায়ক, গায়িকা এবং সঙ্গীত পরিচালকদের বিভিন্ন প্রজেক্টেও নিয়মিত কাজ করেন তিনি। নিজের পেশাগত দক্ষতার জন্য সঙ্গীত জগতেও ধীরে ধীরে আলাদা পরিচিতি তৈরি করেছেন রাহুল।

আরও পড়ুনঃ রাহুল অরুণোদয়ের অকালপ্রয়া’ণে অধরাই থেকে গিয়েছিল ‘ভোলেবাবা পার করেগা’য় নায়ক হওয়ার স্বপ্ন, দীর্ঘ অপেক্ষা আর বিত’র্কের পর অবশেষে মুখ্য চরিত্রে ফিরছেন সিদ্ধার্থ সেন! এবার কোন গল্পে দেখা যাবে অভিনেতাকে?

মেয়ের নতুন জীবনের শুরুতে স্বাভাবিকভাবেই খুশি শঙ্কর চক্রবর্তী। দীর্ঘ সংগ্রামের পর পরিবারের জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আজ তার অনেকটাই পূরণ হয়েছে। একমাত্র মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন, পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এবং নিজের কর্মজীবনেও এগিয়ে চলেছেন। অন্যদিকে জামাইও প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করছেন। সব মিলিয়ে মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত অভিনেতা। ব্যক্তিগত জীবনের বহু কষ্ট পেরিয়ে আজ পরিবারের এই সুখের মুহূর্তই শঙ্কর চক্রবর্তীর জীবনের অন্যতম বড় প্রাপ্তি হয়ে উঠেছে।

You cannot copy content of this page