ক্রিকেট ছেড়েও থামেনি টাকার বৃষ্টি! ‘দাদাগিরি’ ছাড়তেই, নতুন রিয়েলিটি শোয়ের জন্য ১২৫ কোটির চুক্তি! বিজ্ঞাপন, রিয়েলিটি শো, ব্যবসা…কোন খাত থেকে কত আয়? জানেন মোট কত কোটি টাকার মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়? ‘মহারাজ’-এর মোট সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন!

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) শুধু একজন সফল অধিনায়ক নন, তিনি আজও দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব। ক্রিকেট থেকে অবসর নেওয়ার বহু বছর পরেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মাঠের বাইরেও সমান সফল তিনি। কখনও জনপ্রিয় টেলিভিশন শোর সঞ্চালক, কখনও বড় বড় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, আবার কখনও ক্রিকেট প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণেই ৫৩ বছর বয়সেও তাঁর ব্যস্ততা আগের মতোই রয়েছে। বিভিন্ন ক্ষেত্র থেকে নিয়মিত আয় করে এখনও দেশের অন্যতম ধনী প্রাক্তন ক্রিকেটারদের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন ‘দাদা’।

বহু বছর ধরে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ সঞ্চালনা করে দর্শকদের মন জয় করেছিলেন সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি সেই অধ্যায় শেষ করে তিনি স্টার জলসার সঙ্গে নতুন সফর শুরু করেছেন। চার বছরের একটি বড় চুক্তিতে তিনি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই চুক্তির মূল্য প্রায় ১২৫ কোটি টাকা। এই চুক্তির অংশ হিসেবে তাঁকে ‘বিগ বস বাংলা’ এবং আরও একটি নন ফিকশন অনুষ্ঠানে দেখা যাবে। বাংলা টেলিভিশনের ইতিহাসে এটিকে অন্যতম বড় সেলিব্রিটি চুক্তি বলেই মনে করা হচ্ছে।

টেলিভিশনের পাশাপাশি বিজ্ঞাপনের জগতেও সৌরভ গাঙ্গুলীর চাহিদা এখনও তুঙ্গে। ব্যাংক, সিমেন্ট, জুতো, রিয়েল এস্টেট, অটোমোবাইল, কনজিউমার প্রোডাক্ট সহ ৪০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগও করেছেন তিনি। ক্রিকেট প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং অন্যান্য ব্যবসায়িক উদ্যোগ মিলিয়ে তাঁর আয়ের একাধিক উৎস তৈরি হয়েছে।

বিলাসবহুল জীবনযাপনেও কোনও খামতি নেই মহারাজের। কলকাতায় তাঁর পারিবারিক বাড়ি তো রয়েছেই, পাশাপাশি লন্ডনেও তাঁর একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা যায়। এছাড়া দামি গাড়ির প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জের মতো একাধিক বিলাসবহুল গাড়ি তাঁর সংগ্রহে রয়েছে। দীর্ঘ ক্রিকেট জীবন এবং তার পরবর্তী সময়ে সুচিন্তিত বিনিয়োগের ফলেই তিনি ধীরে ধীরে বিশাল সম্পদের মালিক হয়েছেন।

বিভিন্ন আর্থিক প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত সৌরভ গাঙ্গুলীর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৭০০ কোটি টাকারও বেশি। ক্রিকেট, বিজ্ঞাপন, টেলিভিশন, ব্যবসায়িক বিনিয়োগ এবং অন্যান্য পেশাগত কাজ থেকে তাঁর এই বিপুল সম্পদ তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি এবং ব্র্যান্ড প্রচারের জন্যও তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন। তাই ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁর আয়ের গতি যে একটুও কমেনি, তা বলাই যায়।

আরও পড়ুনঃ “আগে বলতাম ক্ষতি হলে তৃণমূল দায়ী থাকবে, এবার আমার কিছু হলে তার দায় বিজেপির!” “আমাকে মে’রে ফেলতে পারেন, কিন্তু আন্দোলন থামবে না…জি-ও-ডি, ডি-ও-জি এমনি তৈরি হয়নি!” বিরুদ্ধে কথা বললে কি ধ*র্ষিতা হতে হবে? প্রশ্ন তুলে বি*স্ফোরক শ্রীলেখা মিত্র! লাগাতার এসএফআইয়ার ঘিরে পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি অভিনেত্রীর!

বর্তমানে মাসিক আয়ও কয়েক কোটি টাকার বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। একদিকে নতুন টেলিভিশন চুক্তি, অন্যদিকে একের পর এক ব্র্যান্ডের সঙ্গে কাজ, সব মিলিয়ে এখনও দেশের অন্যতম সফল এবং সর্বাধিক আয় করা প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। মাঠে যেমন তাঁর ব্যাট কথা বলত, তেমনই অবসরের পর নিজের জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালুকেও সফলভাবে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন বহু কোটি টাকার সাম্রাজ্য।

You cannot copy content of this page