ইদানিং ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। পাশাপাশি তাঁর কাছে এসেছে দুটি ছবির অফার। পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশি পরিচালক শামিম আহমেদ রনি। ছবি দুটির একটি সায়েন্স ফিকশন এবং অন্যটি থ্রিলার।
তবে এরই পাশাপাশি শোনা গিয়েছে বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ হাজরা। তবে কি ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে! না একদমই না। রিয়েল লাইফে নয়, রিল লাইফে বাংলাদেশি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করতে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে।
চলতি বছরের অক্টোবর মাস থেকেই শুরু হবে সায়েন্স ফিকশন ছবির শুটিং। অন্যদিকে ডিসেম্বর মাস থেকে শুরু হবে থ্রিলার ছবির শুটিং। সব মিলিয়ে সময় বেশ ভালোই যাচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরার। দুটি ছবির একটিতে অভিনেতার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। অন্যদিকে আরেকটি ছবিতে বিপরীতে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়।
ছবির বিষয়ে সংবাদমাধ্যমকে পরিচালক শামিম জানিয়েছেন, দুই অভিনেত্রীর সঙ্গে আলোচনা করেছেন সিনেমার চরিত্র নিয়ে। যদিও ছবির নাম বা বৃত্তান্ত কিছুই জানাননি তিনি।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?