দাঁতে দাঁত চেপে ক্ষমাতেও হলো না কাজ! পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ১০৭ ধারায় অভিযোগ দায়ের! খু’ন, ধ’র্ষণ, অ’গ্নিসংযোগ, বাংলাজুড়ে হিংসার প্ররোচনা! দিয়েছিলেন বিজেপি কর্মীদের উপর হাম’লায় উস্কানি, নাম উঠে এল স্বস্তিকা মুখোপাধ্যায়েরও?

বিধানসভা নির্বাচন ২০২১-এর পর বাংলায় ঘটে যাওয়া ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ ফের সামনে এল পাঁচ বছর পরে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার আইনজীবী জয়দীপ সেন দুই অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২১ সালের ২ মে, অর্থাৎ ভোটের ফল ঘোষণার দিনের কিছু সমাজমাধ্যম পোস্ট। দাবি করা হয়েছে, সেই সময় পরমব্রত একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং পরে স্বস্তিকাও সেই মন্তব্যে সমর্থন জানিয়েছিলেন। অভিযোগকারীর বক্তব্য, ওই পোস্টগুলির মাধ্যমে ভোট-পরবর্তী হিংসায় উসকানি দেওয়া হয়েছিল।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পরমব্রত বা স্বস্তিকার তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেন জানিয়েছেন, দুই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর দাবি, “পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে।” তিনি আরও বলেন, “তাঁদের মন্তব্য বিজেপি কর্মীদের খুন, বিজেপি মহিলা কর্মীদের ধর্ষণ ও শ্লীলতাহানি এবং ২০২১-এ তৃণমূল কংগ্রেস দ্বারা সংঘটিত হিংসায় প্ররোচনা জুগিয়েছিল।” অভিযোগকারীর মতে, সমাজে পরিচিত ও প্রভাবশালী মুখ হওয়ায় তাঁদের মন্তব্য সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছিল।

সেই সময় বহু মানুষ উত্তেজিত হয়ে বিজেপি কর্মীদের উপর হামলা করেছিলেন বলেও দাবি তাঁর। পাশাপাশি খুন, অগ্নিসংযোগ এবং নারী নির্যাতনের মতো ঘটনাতেও সেই মন্তব্যের প্রভাব ছিল বলে অভিযোগ তুলেছেন জয়দীপ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক এবং বিনোদন জগতেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাঁচ বছর আগের সেই বিতর্কিত পোস্টগুলি আবার সামনে আসতেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগকারীর দাবি, ভোটের ফল প্রকাশের পরে রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেই আবহে কিছু মন্তব্য আরও অশান্তি বাড়িয়েছিল। যদিও অভিযোগের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি অবস্থান সামনে আসেনি।

আরও পড়ুন: তৃণমূল জমানা পাল্টাতেই স্বরূপ বিশ্বাসের ‘স্বরূপ’ উন্মোচন! “ম’রে যেতে ইচ্ছে করলে ম’রে যাও”, “মায়ের দেহ লাওয়ারিশ লা’শ হিসেবে পোড়াও!” কাজ না দেওয়া থেকে মায়ের মৃ’তদেহ নিয়েও অপমান, ফেডারেশনের বৈঠকে কেঁদে ফেললেন মহিলা টেকনিশিয়ান! আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করলেন তিনি?

পুলিশ সূত্রেও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে অভিযোগ দায়ের হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এত বছর পরে হঠাৎ এই অভিযোগ দায়েরের কারণ নিয়েও। এই ঘটনার মাঝেই বুধবার টেকনিশিয়ানস স্টুডিয়োয় একটি বৈঠক ডেকেছিলেন অভিনেতা ও নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। সেখানে টলিউডের সাম্প্রতিক পরিস্থিতি এবং অতীতের কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অভিনেতা। বিশেষ করে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর সময় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টেনে আনেন তিনি। পরমব্রত বলেন, “সেদিন আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে, দাঁতে দাঁত চেপে সবটা করেছিলাম।

আর কোনও উপায় ছিল না তাই।” তিনি আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদগারের জন্য এখানে আসিনি।” তবে ব্যক্তিগত অপমানের অভিজ্ঞতা যে তাঁর মনে এখনও রয়ে গেছে, সেটাও স্পষ্ট করেন অভিনেতা। বৈঠকে উপস্থিতদের উদ্দেশে পরমব্রত আরও বলেন, “আপনাদের যেহেতু বাড়ির লোক ভাবি, সেই জন্য ব্যক্তিগত অপমানের কথাটা ভাগ করে নিলাম। ভবিষ্যতে যেন এরকম পরিস্থিতি তৈরি না হয়।” তাঁর এই বক্তব্য ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিউডে। একদিকে পুরনো সমাজ মাধ্যম পোস্ট নিয়ে থানায় অভিযোগ, অন্যদিকে শিল্পী মহলের ভিতরের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্য মন্তব্য, সব মিলিয়ে পরমব্রত ও স্বস্তিকাকে ঘিরে এখন নতুন বিতর্ক তৈরি হয়েছে।

Parambrata Chattopadhyay, parambrata Chatterjee, Swastika Mukherjee, Gariahat Police Station, Bengal Violence 2021, TMC, BJP Workers, Tollywood Controversy, Rudranil Ghosh, Parambrata Statement, Bengal Politics, Social Media Controversy, Tollywood, Entertainment, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, গড়িয়াহাট থানা, ভোট পরবর্তী হিংসা, তৃণমূল কংগ্রেস, বিজেপি কর্মী, টলিউড বিতর্ক, রুদ্রনীল ঘোষ, পরমব্রতের মন্তব্য, বাংলার রাজনীতি, সমাজ মাধ্যমে বিতর্ক, টলিউড, বিনোদন সংবাদ

You cannot copy content of this page