নায়ক হিসেবে ঝড় তুলেও দীর্ঘদিন পর্দার বাইরে অভিনেতা ফারহান ইমরোজ! প্রেম, আইনি জট, ইন্ডাস্ট্রির রাজনীতি নাকি প্রত্যুষা পালের সঙ্গে বিচ্ছেদ? কেন নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন তিনি ?

বাংলা টেলিভিশনের একসময়ের অত্যন্ত পরিচিত মুখ ফারহান ইমরোজের (Farhan Imroz) আজ অনেকটাই আড়ালে। এক সময় ধারাবাহিকের পর ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি, সেই সময় তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো হলেও, বর্তমানে একেবারেই তার অনুপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছেন ভক্তরা। কোথায় হারিয়ে গেলেন এই অভিনেতা, সেই কৌতূহল আজও অটুট।

অভিনয় জীবনের শুরু থেকেই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন ফারহান। ‘কেয়ার করি না’-তে কৃষ্ণেন্দু চরিত্রে অভিনয় করে তিনি প্রথম বড় পরিচিতি পান। এরপর ‘কিরণমালা’-তে রাজপুত্র কুমারের ভূমিকায় তার অভিনয় তাকে প্রায় প্রতিটি বাঙালি ঘরের পরিচিত মুখ করে তোলে। ‘কানামাছি’ কিংবা ‘তবু মনে রেখো’-র মতো ধারাবাহিকেও তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায় ‘সোয়েটার’ এবং ওয়েব সিরিজ ‘চুপকথা ২’-তেও কাজ করেছিলেন তিনি, যা তার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করে।

তবে হঠাৎ করেই যেন সবকিছু বদলে যায়। একসময় যাকে নিয়মিত দেখা যেত টিভির পর্দায়, তিনি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন আলোচনার কেন্দ্র থেকে। কেন এই সরে যাওয়া? এর নির্দিষ্ট কোনো উত্তর আজও স্পষ্ট নয়। তবে বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত জীবনকে ঘিরে যে চর্চা হয়েছে, সেটাই কি এই দূরত্বের অন্যতম কারণ, এই প্রশ্ন ঘুরে বেড়ায় ভক্তদের মনে।

বিশেষ করে অভিনেত্রী প্রত্যুষা পালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক আলোচনা হয়েছিল। শোনা যায়, তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে বিয়ের কথাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে ভাঙন ধরে। ২০২১ সালের দিকে এই ব্যক্তিগত সম্পর্ক ঘিরে কিছু বিতর্ক এবং আইনি জটিলতার কথাও সামনে আসে, যা সংবাদ শিরোনামে জায়গা করে নেয়। এরপর থেকেই ফারহান আরও বেশি করে নিজেকে গুটিয়ে নেন বলে মনে করা হয়।

তবে শুধু বিতর্কই নয়, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তও এই দূরত্বের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। একাধিক সাক্ষাৎকারে ফারহান জানিয়েছিলেন, তিনি খুব বেশি প্রতিক্রিয়া দেখাতে পছন্দ করেন না এবং নিজের মতো করে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনকি তিনি এটাও ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে আবার কাজের জগতে ফিরবেন। কিন্তু সময় কেটে গেছে, প্রায় এক দশক হতে চলেছে, তবুও সেই প্রত্যাবর্তন আর দেখা যায়নি।

আরও পড়ুনঃ “ভোট দিতে গিয়ে জানতে পারি আমি তো মৃত!” ৩৮ বছর পর প্রথম ভোট দিলেন রাজা চট্টোপাধ্যায়! অভিনেতা ভাগ করলেন কোন তিক্ত অভিজ্ঞতা?

বর্তমানে ফারহান ইমরোজ জনসমক্ষে খুব একটা আসেন না। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও প্রাইভেট, ফলে তার ব্যক্তিগত জীবন বা বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায় না। তবুও তার ভক্তরা তাকে ভুলে যাননি। জন্মদিনে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে পুরনো স্মৃতি ভাগ করে নেওয়া, সবকিছুতেই এখনও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। এখন প্রশ্ন একটাই আবার কি পর্দায় ফিরবেন ফারহান, নাকি এভাবেই আড়ালেই থেকে যাবেন এই জনপ্রিয় অভিনেতা?

You cannot copy content of this page