সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিরা প্রায়ই শরীর নিয়ে ট্রোলিংয়ের শিকার হন। এর মধ্যে গায়িকা ইমন চক্রবর্তীও একাধিকবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। শাড়ি, গাউন কিংবা ক্যাজুয়াল পোশাকে ইমন ছবি শেয়ার করলেও, তাকে নিয়ে নানা ধরনের কটু মন্তব্য উঠে আসে। তবে এবার নেটপাড়ায় চলা ট্রোলারদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মুখ খুললেন ইমন। তিনি তার নতুন পোস্টে নিজেদের পছন্দের ওপর গুরুত্ব দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন যে, তিনি নিজের জীবন নিজের মতোই বাঁচবেন।
ইমন সোশ্যাল মিডিয়ায় একের পর এক নিজের নানা লুকের ছবি শেয়ার করেছেন। কখনো হাই স্লিট অফ শোল্ডার গাউনে, কখনো সাদা চিকন চুড়িদারে, আবার কখনো ক্যাজুয়াল হলুদ টি-শার্টে। তার ছবিগুলোর মধ্যে একটি ছবিতে, ইমন ছাদে দাঁড়িয়ে টপ ও শর্টস পরেছেন। আরেকটি ছবিতে তিনি পার্লারে ফেসপ্যাক লাগিয়ে বসে আছেন। এমনকি পুরীর জগন্নাথ মন্দিরে তিনি দর্শন করার ছবি এবং কনসার্টের সময় তোলা ছবি নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এসব ছবি প্রকাশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে তিনি সবার সামনে আসেন।
ইমন তার পোস্টে লিখেছেন, “তোমরা এখানে যে সব ছবি দেখছো, সেগুলো সবই আমার। এগুলো কোনো আলাদা মানুষের ছবি নয়। পোশাক বদলালেই একজন মানুষ বদলে যায় না।” তিনি আরও জানিয়েছেন, পাবলিক ফিগার হিসেবে সবসময় লোকের পছন্দ-অপছন্দের দিকে খেয়াল রাখতে হয়, কিন্তু তিনি আর নিজের জীবনে এতটা সচেতন থাকতে চান না। ইমন নিজের চিন্তা-ভাবনা প্রকাশ করতে গিয়ে স্পষ্ট বলেছেন, “আমি আর নিজের মতো করে জীবন বাঁচতে পারব না যদি আমি অন্যদের মতামতের ওপর নির্ভর করি।”
গায়িকার কড়া বার্তায় আরও উঠে এসেছে, “আমি যদি সবাইকে খুশি রাখতে চাই, তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলব।” ইমন তার ফ্যানদের বলছেন, তারা যদি তাকে পছন্দ না করেন, তাও তার জীবনে কিছু বদলাবে না। তার জীবন তার নিজের হাতে। “তুমি হয়তো আমাকে পছন্দ নাও করতে পারো, কিন্তু আমি তোমার পছন্দ-অপছন্দের জন্য আমার জীবন বদলে নষ্ট করতে পারি না,” এই বার্তা দিয়েই ইমন তার সোশ্যাল মিডিয়া পোস্ট শেষ করেছেন।
আরও পড়ুনঃ “আমার দুটো পা ভেঙে যায়, কতদিন বিছানায় পড়েছিলাম, আজও সেই চোটের মাশুল দিচ্ছি” “ডেঙ্গুতে আ’ক্রান্ত, হাসপাতালে বন্ড সই করে শুটিং করতে হয়েছে” ভয়াবহ শুটিং অভিজ্ঞতা ভাগ রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের! শিল্পীদের উপর লাগাতার চাপ, টাকা রোজগারের নে’শায় মানা হচ্ছে না কোনও ‘সেফটি প্রোটোকল’? ঠেলে দেওয়া হচ্ছে ঝুঁকির মুখে ?
এই পোস্টের মাধ্যমে তিনি স্পষ্টতই জানিয়েছেন যে, সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে ট্রোলিং কিংবা মন্তব্য তাকে প্রভাবিত করবে না। প্রায় এক মাস আগে, তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি ট্রোল হন। তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়, যার ফলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্তও নেন। কিন্তু এখন তিনি আবার ফিরে এসেছেন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান।
View this post on Instagram






