রাহুলের মৃ’ত্যুর প্রতিবাদ মিছিল থেকে টলিউড বৈঠক, কোথাও ছিলেন না সুপারস্টার! সবাইকে চমকে হঠাৎ কাল রাতেই অভিনেতার বাড়িতে উপস্থিত জিৎ! প্রয়াত অভিনেতার মায়ের সঙ্গে দীর্ঘ আলাপ, কী বললেন তিনি?

টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃ’ত্যুর পর শোকের আবহে পুরো বাংলা চলচ্চিত্র জগত। গত ২৯ মার্চ, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে তালসারিতে দুর্ঘটনায় মারা যান রাহুল। প্রাথমিক তদন্তে বলা হয় সমুদ্রে তলিয়ে যান তিনি। আর তার এই অকাল মৃ’ত্যুতে টলিউডে যেন দীর্ঘদিন ধরে চাপা থাকা ক্ষোভের বি’স্ফোরণ ঘটে। বিচারের দাবিতে ৭ এপ্রিল টলিউডে কর্মবিরতির ডাক দেওয়া হয়। গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়, কিন্তু সেই বৈঠকে দেখা যায়নি অভিনেতা জিৎকে (Jeet)।

এমনকি রাহুলের শেষকৃত্য থেকে শুরু করে প্রতিবাদ মিছিল, সব জায়গায় অনুপস্থিত ছিলেন তিনি। তবে, গতকাল অর্থাৎ ১০ এপ্রিল রাহুলের বাড়িতে যান এবং সেখানে তার মা’র সঙ্গে দীর্ঘ আলোচনাও করেন। খবর অনুযায়ী, জিৎ এদিন রাহুলের পরিবারের সঙ্গে একান্তে সময় কাটান এবং তার মাকে সমবেদনা জানান। বৈঠক থেকে গরহাজির থাকার পরেও নাকি জিৎ ব্যক্তিগতভাবে রাহুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এদিকে রাহুলের অকাল মৃ’ত্যুতে অনেকেই নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন।

সেই উত্তর খুঁজতে গিয়ে ৭ এপ্রিল টলিউডের একটি বৈঠক ডাকা হয়েছিল, যেখানে প্রযোজক, অভিনেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যে সমস্ত প্রযোজনা সংস্থা নিরাপত্তা বিষয়ে অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাহুলের মৃত্যুতে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে ব্যান করার সিদ্ধান্তও নেওয়া হয়। এরই মধ্যে, টলিউডের বহু জনপ্রিয় মুখ এই বৈঠকে উপস্থিত হলেও, জিৎ দেখা যাননি।

এদিন তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিয়ে টলিউডের বিভিন্ন সংগঠন সিদ্ধান্ত নেয় যে কাজের পরিবেশে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। সেদিন দেব উপস্থিত থাকলেও, জিতকে নিয়ে প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছে তিনি বেশ কয়েকদিন ধরে বোম্বেতে ছিলেন। কাল রাতে ফিরেই রাহুলের পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন এবং অভিনেতার মায়ের সঙ্গে দেখা করেন। তিনি রাহুলের মা এবং দাদার সঙ্গে বসে কথা বলছে, এই ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন: “আমিও জানতে চাই যে কীভাবে হে’নস্থা করেছি, নিশ্চয়ই প্রমাণ আছে ওর কাছে” মুখ খুললেন প্রযোজক সুশান্ত দাস! টেন্ট সিনেমার কর্ণধারের বিরুদ্ধে বিভিন্ন ভাবে হেন’স্থা ও হু’মকির গুরুতর অভিযোগ! জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ ছোটপর্দার অভিনেত্রীর?

জানা গিয়েছে, রাহুলের মা শোকাহত, কিন্তু তিনি জিতের আগমনকে খুবই মানসিক শান্তি হিসেবে গ্রহণ করেছেন। তবে, প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে অভিনেতার এত ব্যস্ততার কারণ কী? আসলে আসন্ন কয়েক মাসের মধ্যে জিতের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও পরবর্তী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এই ছবিতে তাঁকে অনন্ত সিংহের চরিত্রে দেখা যাবে। সবকিছু সামলিয়ে যে তিনি এই উদ্যোগ নিয়েছেন, তাতেই খুশি অভিনেতার ভক্তরা।

You cannot copy content of this page