তার তুখোড় রসবোধ নিয়ে কেউ প্রশ্ন তুলবেন এরকমটা পশ্চিমবঙ্গে কেউ নেই। তিনি হলেন সকলের প্রিয় রেডিও জকি মীর আফসার আলী। তার সঞ্চালনা প্রতিটি অনুষ্ঠানকে একটি আলাদা মাত্রা দেয়। তার মজা করার ক্ষমতা মানুষকে সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। তাইতো তিনি সকলের প্রিয় সকাল ম্যান।
আর এবার আবার সকলকে মনে আনন্দ দিতে নতুন মজা নিয়ে আসলেন মীর। শনিবার লাল রঙের পাঞ্জাবি, ঘিয়ে রঙের ধুতি, মাথায় টোপর পরে একটি ফটো শেয়ার করেছেন মীর। হঠাৎ করে তাকে বরবেশে দেখে সকলে চমকে গেছে এবং প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিয়ের মরশুমে তাহলে নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন মীর?

আসলে তা নয়, নিজের শুটিংয়ের একটি পুরনো ফটো তিনি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “যাকে দেখছি সেই বিয়ে করছে। এই ছবিটা সমস্ত সিঙ্গেলদের জন্য যাদের এবারও হলো না।”মীর যে ছবিটি মজা করার জন্যই দিয়েছেন একথা বলাই বাহুল্য।
তবে যেসব নেটিজেন সিঙ্গেল তারা কমেন্ট করেছেন আমাদের নিয়ে মজা করাটা কিন্তু ঠিক হল না মীর বাবু। কেউ কেউ আবার লিখেছেন যে কষ্টের ব্যাপার হলো আমি একটাও নেমন্তন্ন পেলাম না। নেটাগরিকরা কিন্তু বেশ মজা পেয়েছেন মীরের এই পোস্টে।






“বিদেশের জীবন বাইরে থেকে যতটা ঝকঝকে লাগে, বাস্তবে ততটা সহজ নয়” “সফল হওয়াটাই সব নয়, যে মানুষগুলো তোমার জন্য জীবন কাটিয়ে দিল তাদের দিকেও তাকাতে হবে” কলকাতা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হচ্ছে! নিজের উন্নতিতে যেন বাবা-মায়ের একাকীত্ব লুকিয়ে না থাকে, নতুন প্রজন্মকে কী বার্তা মমতা শঙ্করের?