মাত্র কিছুদিন হল স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল অনুরাগের ছোঁয়া। গায়ের রং নিয়ে তৈরি হওয়া এই সিরিয়ালকে প্রথমে সঠিকভাবে একসেপ্ট করতে পারেননি দর্শকরা। মনে করা হয়েছিল কালো গায়ের রঙের মেয়েকে অপমান করায় হবে এই সিরিয়ালের খলনায়িকা লাবণ্য দেবীর একমাত্র উদ্দেশ্য।
কিন্তু যত সময় এগোতে থাকলো তত যেন মানুষের চিন্তা-ভাবনা পাল্টাতে থাকলো তার কারণ অনুরাগ এর ছোঁয়ার চিত্রনাট্য। শুরুতে হয়তো দেখানো হয়েছিল যে সূর্য যে পেশায় একজন ডাক্তার তার মা লাবণ্য দেবী শুধুমাত্র সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করেন। তাই নিজের ছেলের বউ হিসাবে তিনি ফর্সা সুন্দরী কাউকেই আনতে চান। অন্যদিকে ছেলের মনে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে শ্যাম বর্ণের দীপা। যে রূপে অপরূপা না হলেও গুণে প্রচন্ড গুণবতী।

সিরিয়ালের প্রোমো সম্প্রতি দেওয়া হয়েছিল স্টার জলসার ফেসবুক পেজে। সেখানেই দেখা গেল মানুষের ভালোবাসা জমছে কমেন্ট বক্সে। সোম থেকে শুক্র এই পাঁচ দিন স্টার জলসার পর্দায় রাত সাড়ে নয়টা থেকে দেখা যায় অনুরাগের ছোঁয়া। কিন্তু দর্শকরা দাবি করছেন সিরিয়ালটি এত ভালো হচ্ছে যে এটি যদি সপ্তাহের সাত দিন দেখানো হয় তাহলে খুব ভালো হয়।

দর্শকদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে যে সিরিয়ালটি তাদের খুব ভালো লেগেছে তাই আশা করা যায় যে আগামী দিনে টিআরপি রেটিং তালিকায় অনুরাগ এর ছোঁয়া খুব ভালো ফল করবে। এখন স্টার জলসা দর্শকদের অনুরোধে রাখে কিনা সেটাই দেখার।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?