“চিহ্ন ছিন্ন ভিন্ন, সব শেষ!” এমন অবস্থা যে আর ঘুরে দাঁড়ানোর পথও নেই? ‘কালীঘাট-তৃণমূল’ তাঁর জোড়াফুল প্রতীক হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ক’টাক্ষ, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারীর!

বিধানসভা নির্বাচন থেকে বিধানসভা উপনির্বাচন, মাত্র চার মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। যে জোড়াফুল প্রতীক নিয়ে গত ১৫ বছর ধরে রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল, আসন্ন উপনির্বাচনে সেই প্রতীক আর থাকছে না। অর্থাৎ ইভিএমে ঘাসের উপর জোড়াফুলের সেই পরিচিত চিহ্নও দেখা যাবে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম বদলে হয়েছে ‘কালীঘাট-তৃণমূল’। নতুন প্রতীক হিসেবে এই গোষ্ঠী পেয়েছে ফুটবল খেলোয়াড়ের চিহ্ন।

অন্যদিকে ঋতব্রতদের নেতৃত্বাধীন ‘ঋতব্রত-তৃণমূল’ এখন ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ নামে পরিচিত এবং তাদের প্রতীক আপাতত খাম। তৃণমূলের প্রতীক বদল এবং দুই গোষ্ঠীর জন্য আলাদা প্রতীক বরাদ্দের বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। সংবাদ মাধ্যমের সামনে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিয়ে হাসি ঠাট্টার সুরে নিজের প্রতিক্রিয়া জানান। নতুন প্রতীকগুলির প্রসঙ্গ টেনে পাপিয়া বলেন, “খামের ভিতরের বিষয় আর কোনওদিন প্রকাশ্যে আসবে না বলেই মনে হচ্ছে।

এর সঙ্গে মেসিকে ঘিরে যে ঘটনা হয়েছিল, সেটার কথাও মনে পড়ছে, আর এবার পরিস্থিতি যেন উল্টে যেতে পারে। সব মিলিয়ে ওদের প্রতীক এখন পুরোপুরি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে।” এরপর তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, এত অল্প সময়ে একটি দলের এমন বদলে যাওয়া এবং নানা ধরনের ঘটনা ঘটতে দেখা সত্যিই অবাক করার মতো। তৃণমূলের বর্তমান অবস্থা নিয়ে আরও কড়া মন্তব্য করেন পাপিয়া অধিকারী। দলের প্রতীক এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়েও মত প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: “প্রচণ্ড অস্বস্তি হয়, সাধারণ ঘটনাকেও এত চিৎকার করে বলাটা একেবারেই নিষ্প্রয়োজন!” টেলিভিশন সংবাদ চ্যানেলের বাড়াবাড়ি নিয়ে অসন্তোষ প্রকাশ কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়ের! খবরের অভাব নাকি, অতিরঞ্জিত করার তাগিদ? এখন খবরের মানের থেকে কেন বেশি প্রাধান্য পাচ্ছে উত্তেজনাপূর্ণ ভঙ্গি ও উচ্চস্বরে চেঁচামেচি? বদলে যাওয়া সংবাদ পরিবেশন ধরন নিয়ে ক্ষো’ভ উগরে কী বললেন অভিনেতা?

তিনি বলেন, “এত দ্রুত একটি দলকে এমন অবস্থায় চলে যেতে আগে কখনও দেখিনি। আমাদের ক্ষেত্রে নানা ধরনের কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, গলা কাটার মতো ঘটনা থেকে শুরু করে থানায় পাঠিয়ে দেওয়ার মতো বিষয়ও সামনে আসছে। সব মিলিয়ে ব্যাপারটা সত্যিই অস্বাভাবিক। তবে একটা বিষয় স্পষ্ট, ওদের চিহ্ন এখন একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে এবং আমার মনে হয় এরপর আর ওদের ঘুরে দাঁড়ানোর মতো কিছু থাকবে না।”

নতুন প্রতীক হিসেবে খাম এবং ফুটবল খেলোয়াড়ের চিহ্ন পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে যে আলোচনা ও জল্পনা চলছে, সেই পরিস্থিতিকেই নিজের বক্তব্যে তুলে ধরেছেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, তৃণমূলের ভিতরের বিরোধ এবং প্রতীক নিয়ে এই টানাপোড়েনই দেখিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দীর্ঘদিনের জমানা শেষের দিকে এবং সেখান থেকে ফিরে আসার আর কোনও পথ নেই।

 

You cannot copy content of this page