টেলিভিশন ধারাবাহিকে জনপ্রিয় মুখ অভিনেতা প্রতীক সেন। দর্শকদের অতি প্রিয় ‘খোকাবাবু’ ও ‘মোহর’ ধারাবাহিকে দেখা গেছিল তাঁকে। বর্তমানে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। এবার ধারাবাহিকের অভিনয় নিয়ে তিনি মুখ খুললেন।
ধারাবাহিকে তিনি একটি একজন প্রতিবন্ধী সুপারস্টার চরিত্রে অভিনয় করছেন। সাধারণ ডাকপিওন চিঠি এবং একজন তারকা সাহেবের প্রেমের গল্প বলছে এই ধারাবাহিক। সম্প্রতি তিনি একটি সংবাদ মাধ্যমে সাক্ষৎকার দেওয়ার সময় জানিয়েছেন, সততার সঙ্গে ধারাবাহিকে অভিনয় করতে হয়। যেহেতু দর্শক রোজ একই গল্প দেখেন, তাই তাঁদের আকৃষ্ট করার জন্য সততার সঙ্গে ভালো কাজ করতে হয়.
তিনি এই নতুন চরিত্রের জন্য কিছু প্রস্তুতি নিয়েছিলেন নাকি সাংবাদিক জানতে চাইলে, উত্তরে তিনি জানান সব চরিত্রে জন্যই তিনি আলাদাভাবে প্রস্তুতি নেন। এই সাহেবের চরিত্রের জন্যও প্রস্তুতি নিয়েছেন। কাজের প্রতি ভালোবাসা থাকলে অভিনয় ভালো হবেই, জানিয়েছেন আত্মবিশ্বাসী প্রতীক।
তবে তাঁর নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ ইতিমধ্যেই মানুষের ভালোবাসা পেতে শুরু করেছে। অভিনেতা প্রতীক সেন ওইদিন সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?