মাত্র ৪২ বছরের অভিনেতা ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়’ (Rahul Arunoday Banerjee Death) হঠাৎ করেই বাংলা চলচ্চিত্র জগতকে শোকস্তব্ধ করে দিয়ে চলে গেলেন। শুটিংয়ের মাঝেই ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘ’টনা শুধু তার পরিবার নয়, পুরো টলিউডকে স্তব্ধ করে দিয়েছে। ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে শুরু করে অনেক দর্শকপ্রিয় সিনেমায় তাঁর উপস্থিতি ছিল প্রাঞ্জল এবং গভীর। রাহুলের অভিনয় কেবল রূপালী পর্দায় নয়, বরং মানুষের হৃদয়েও অনুভূতির সঙ্গে এক অদৃশ্য সংযোগ গড়ে তুলতে সক্ষম ছিল।
তবে, এত অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা সত্ত্বেও যেন নিয়তির কাছে হার মানতে হলো তাকে। হঠাৎ করেই জেদ চাপে মাথায়, আর সেই থেকেই পরিণতি হল চরম! অভিনেতার অকাল প্রয়াণের খবর পাওয়ার পর থেকেই, সবার মধ্যে কৌতুহল জাগে কারণ নিয়ে। এই পরিপ্রেক্ষিতে টেকনিশিয়ান এবং পর্দার পেছনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা জানান ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের মধুচন্দ্রিমার শটের জন্য তিনি স্বতঃস্ফূর্তভাবে কিছু শট নেওয়ার দাবি করছিলেন। কিন্তু সেই সময়ে জলের ঢেউ আচমকা বাড়তে থাকে এবং তিনি তলিয়ে যেতে থাকেন।

আশেপাশের সবাই দ্রুত এগিয়ে আসে, কিন্তু সময়ের ব্যর্থতা আর প্রাকৃতিক বিপর্যয়কে হার মানাতে পারেনি। প্রযুক্তিগত কর্মকর্তাদের কথায়, মূলত ধারাবাহিকে মধুচন্দ্রিমার পর্ব শুটিং করতেই দীঘায় যেতে হয়েছিল তাদের। সেখানে জলের মধ্যে খুব একটা বেশি শুটিং করার ছিল না, শুধুমাত্র নব দম্পতি হিসেবে নায়ক এবং নায়িকার কিছু একান্ত মুহূর্ত দেখানোর জন্য জলের কাছাকাছি শুটিং করে তারা ফিরে আসবেন সিদ্ধান্ত নেন। তখনও দিনের আলো থাকায় রাহুল নিজের থেকেই অতিরিক্ত কিছু শট দেওয়ার দাবি জানান।
সেইমতো প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই জলের ঢেউ বাড়তে থাকে এবং আচমকা রাহুল তলিয়ে যেতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা নৌকা এগিয়ে আসে তার দিকে। এদিকে পরিস্থিতি জটিল হচ্ছে দেখে অভিনেত্রী শ্বেতা মিশ্র সাহায্যের আবেদন জানান দূরে থাকা টেকনিশিয়ান এবং স্পট বয়েদের কাছে। চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে দেখতে পান, রাহুল প্রায় জ্ঞান হারিয়েছেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, হৃদরোগে মৃ’ত বলে ঘোষণা করা হয়। যদিও তদন্ত এখনও বাকি।
আরও পড়ুনঃ “তুমি সত্যিই প্রতিভাবান অভিনেতা…আমি বিশ্বাস করতে পারছি না” রাহুলের অকাল মৃ’ত্যুতে ঘুচল দূরত্ব! ‘চিরদিনই তুমি যে আমার’ দু’ইজনের প্রথম হিট ছবি, নায়কের স্মৃতিতে আক্ষেপ ঝড়ে পড়ল রাজের কণ্ঠে!
প্রসঙ্গত, রাহুল কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী শিল্পী, যিনি প্রতিকূলতা আর মানসিক চাপের মাঝেও নিজের কেরিয়ারকে সংযম এবং নিষ্ঠার সঙ্গে ধরে রেখেছিলেন। এই দুঃখজনক ঘটনায় শুটিং সেটে নিরাপত্তার প্রশ্নও উঠেছে। অভিনেতা রুদ্রনীল ঘোষ স্পষ্ট করে বলেছেন, টলিউডে শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। এই ঘটনাটি শুধু রাহুলের পরিবারকে নয়, পুরো শিল্প জগতকে ভাবিয়ে তুলেছে যে নিরাপত্তা ব্যবস্থার কোনও অভাব যেন আর কেউ ভোগ না করে।
আজ রাহুল আর নেই, কিন্তু তাঁর কাজ, সাহসী অভিনয় এবং অন্যদের জন্য প্রেরণার উদাহরণ চিরকাল বেঁচে থাকবে। যে অভিনয় কেবল দর্শকপ্রিয়তা অর্জন করে নি, বরং মানুষের হৃদয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, তা আজও স্মৃতিতে অমলিন। এই অকাল মৃ’ত্যু আমাদের শোক এবং প্রশ্ন উভয়কেই বাড়িয়ে দিয়েছে, কেন একজন প্রতিভাবান শিল্পী নিরাপদভাবে কাজ করতে পারলেন না? ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে কী পদক্ষেপ নেওয়া হবে?






