টলিউডে যেন নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গিয়েছে তাঁর ভক্ত থেকে সহকর্মীরা। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই জনপ্রিয় জুটি চিরকালের মতো ভেঙে গেছে। স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, সন্তান সহজ এবং মাকে রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা।
রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের শুরুটা ছিল একেবারেই রূপকথার মতো। ছোট পর্দার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে প্রথম একসঙ্গে কাজ শুরু, তারপর বড় পর্দায় রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে অভিনয়, এই ছবিই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২০০৮ সাল থেকেই তাঁদের প্রেমের শুরু। শুটিংয়ের সময়েই একে অপরের কাছাকাছি আসা, তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হতে থাকে।
প্রায় দুই বছর সম্পর্ক থাকার পর রাহুল ও প্রিয়াঙ্কা বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০১০ সালে তাঁদের বিয়ে হলেও দাম্পত্য জীবন খুব একটা মসৃণ ছিল না। নানা মতবিরোধ, মান-অভিমান এবং টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁদের। অবশেষে ২০১৭ সালে আইনি বিচ্ছেদ হয়। তবে সম্পর্কের সম্পূর্ণ ইতি টানতে পারেননি কেউই। ২০২৩ সালে আবারও ছেলে সহজের কথা ভেবে একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু সেই নতুন শুরুও শেষ পর্যন্ত স্থায়ী হল না।
তবে মৃত্যুর আগেই এক সাক্ষাৎকারে রাহুল যে কথাগুলো বলে গিয়েছিলেন, তা আজ নতুন করে আলোচনায়। প্রথমেই তিনি জানিয়েছিলেন তার জীবনে প্রেম মানেই ছিল প্রিয়াঙ্কা। তারপরেই মজার ছলে তিনি বলেছিলেন, “কংগ্রেসের শেষ সাফল্য আমরা” এই মন্তব্যে লুকিয়ে ছিল তাঁর নিজস্ব রসবোধ। আসলে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির জনপ্রিয় গান ‘আই লাভ ইউ মাই সোনিয়া’ প্রসঙ্গ টেনে তিনি এই কথা বলেন। সেই সাক্ষাৎকারে তিনি তাঁদের প্রেমের শুরুর দিনগুলোর কথাও শেয়ার করেছিলেন কীভাবে প্রিয়াঙ্কা স্কুল থেকে বেরিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসতেন, আর তিনি অপেক্ষা করতেন একটি ক্যাফেতে বসে।
আরও পড়ুনঃ “আমি কথা বলব…আমি তো ঠিক আছি, রাহুলদা ঠিক আছে তো?” শ্বেতার কণ্ঠে আ’তঙ্ক, ভিডিও ভাইরাল হতেই সামনে এল দিদির বার্তা! বোনের পাশে দাঁড়িয়ে কী অনুরোধ সালোনির? রাহুলের প্রয়া’ণে শ্বেতার মানসিক অবস্থার কেমন, জানালেন তিনি?
তিনি আরও একটি মজার ঘটনাও বলেছিলেন, প্রিয়াঙ্কাকে কাছ থেকে দেখার জন্য একদিন স্কুলে গিয়ে প্রিন্সিপালের ঘরে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই সময় দাড়ি, পাঞ্জাবি আর জিন্স পরে নিজেকে লুকিয়ে রেখেও প্রিয়াঙ্কার কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। এইসব ছোট ছোট মুহূর্তেই গড়ে উঠেছিল তাঁদের ভালোবাসার গল্প। কিন্তু সেই গল্প আজ অসমাপ্তই রয়ে গেল। বাস্তব জীবনের এই জুটি এবার সত্যিই চিরদিনের জন্য আলাদা হয়ে গেল।






