টলিউড ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর মৃত্যু যা শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও নিজের অভিজ্ঞতা দিয়ে বহু মানুষকে সতর্ক করে গিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি বারবার নতুনদের সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। তাঁর আকস্মিক প্রয়াণ যেন আরও বেশি করে সামনে এনে দিচ্ছে তাঁর বলা সেই কথাগুলোকেই। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি গত ২৯ মার্চ ২০২৬, ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান।
মাত্র ৪৩ বছর বয়সে তাঁর এই মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। একটি ধারাবাহিকের শুটিংয়ের সময় আচমকাই ঘটে এই দুর্ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সহকর্মী থেকে দর্শক, সবাইয়ের মধ্যে। কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতা ২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক জনপ্রিয় কাজের মাধ্যমে তিনি নিজের জায়গা পাকা করে নেন।
‘জুলফিকার’, ‘ব্যোমকেশ ফিরে এল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। বিশেষ করে ‘অজিত’ চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। তবে ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার মাঝেও তিনি কাজ চালিয়ে গিয়েছেন নিরলসভাবে। মৃত্যুর কিছুদিন আগেই একটি ভিডিওতে তিনি ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছিলেন।
আরও পড়ুনঃ “রাস্তাঘাটে মেয়েদের ধূম’পান-মদ্য’পান বেড়েই যাচ্ছে, বাধা দিলেই ফেমিনিজমের দোহাই” ‘ম্যাসকুলিনিটি’ ও ‘ফেমিনিজমে’র ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে সমাজ! ছেলে বা মেয়ে, বড় হওয়া মানে অবাধে নে’শা করা নয়! স্বাধীনতার নামে বিপজ্জনক পথে নতুন প্রজন্ম, মত অভিনেতার ববি চক্রবর্তীর!
তিনি জানান, কিছু মানুষ অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, যা সম্পূর্ণ প্রতারণা। তাঁর কথায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পেতে কোনও টাকা লাগে না, বরং কাজ করলে তবেই পারিশ্রমিক পাওয়া যায়। তিনি আরও বলেন, অনেকেই ভুল ধারণা ছড়ায় যে আর্টিস্ট ফোরামের সদস্য হতে গেলে প্রচুর টাকা লাগে। বাস্তবে তা নয়, বরং দুটি কাজের অভিজ্ঞতা এবং পরিচালকদের সই এখানে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তিনি বিশেষভাবে মেয়েদের সতর্ক করে দেন এই ধরনের ফাঁদ থেকে দূরে থাকতে। তাঁর দাবি ছিল, অনেক সময় শুধু টাকা নয়, অন্য ধরনের সুবিধা নেওয়ারও প্রলোভন দেওয়া হয়।
তিনি স্পষ্টভাবে বলেন, এইসব প্রলোভনে পা না দিয়ে নিজের যোগ্যতার উপর ভরসা রাখা উচিত। তাঁর কথায় “মেয়েরা মনে রাখবে, এইসবে রাজি হলে, নারী জাতির জন্য লড়াই আরো কঠিন হবে” আজ তাঁর মৃত্যুর পর সেই কথাগুলো যেন আরও বেশি করে গুরুত্ব পাচ্ছে। একদিকে তাঁর অকাল প্রয়াণ, অন্যদিকে তাঁর সতর্কবার্তা, দুটো মিলিয়ে ইন্ডাস্ট্রির বাস্তব ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠছে। তাঁর স্মৃতিতে শুধু একজন অভিনেতাই নন, একজন সচেতন কণ্ঠস্বরও চিরকাল বেঁচে থাকবেন।





