বিগ বস বাংলায় প্রথম ওয়াইল্ড কার্ড রাজবীর দে! মডেল-অভিনেতার এন্ট্রিতে বাড়ল শোয়ের উত্তেজনা, কে এই শিলিগুড়ির ছেলে? ‘রোডিজ’ থেকে ‘কসৌটি জিন্দেগি কি’, জেনে নিন তাঁর কেরিয়ার ও আসল পরিচয়! আপনাদের মতে শেষ পর্যন্ত টিকতে পারবে কি সে?

‘বিগ বস বাংলা সিজন ৩’-এর প্রথম সপ্তাহেই অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর থেকেই শো ঘিরে উত্তেজনা বেড়েছিল। এর মধ্যেই এবার ঘরে প্রবেশ করলেন সিজনের প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে একাধিক নাম নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। জিতু কমল, জয় মুখোপাধ্যায় এবং রেজওয়ান রব্বানি শেখের নাম নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল।তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে বিগ বসের ঘরে ঢুকলেন রাজবীর দে। মডেল ও অভিনেতা হিসেবে মায়ানগরীতে ইতিমধ্যেই পরিচিতি রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে উঠে আসা রাজবীরের নতুন এই সফর কতটা জমে ওঠে, এখন সেদিকেই নজর দর্শকদের।

রাজবীরের প্রবেশের সঙ্গে সঙ্গেই বিগ বসের ঘরের পরিবেশেও বেশ পরিবর্তন দেখা যায়। এই মরসুমে মহিলা প্রতিযোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে নীলাঞ্জন, সায়ক, দুর্নিবার, ভরত কল এবং দিপেন্দুর মতো পুরুষ প্রতিযোগীরা থাকলেও তরুণী দর্শকদের মধ্যে সেভাবে উত্তেজনা তৈরি করতে পারেনি তাঁদের উপস্থিতি। সেই জায়গায় রাজবীরের এন্ট্রি ঘরের মহিলা সদস্যদের মধ্যেও বেশ উৎসাহ তৈরি করে। রবিবারের পর্বে ‘তেরা হিরো ইধর হ্যায়’ গানের সঙ্গে নাচতে নাচতেই বিগ বসের ঘরে প্রবেশ করেন তিনি। ঘরে ঢুকেই মহিলা প্রতিযোগীদের সঙ্গে মজা এবং ফ্লার্ট করতেও দেখা যায় তাঁকে। বিদেশিনি আলেকজান্দ্রাকে দেখে রাজবীর সরাসরি বলেন, ‘তোমার চোখ খুব সুন্দর’, যা তাঁর এন্ট্রিকে আরও নজরকাড়া করে তোলে।

তবে রাজবীর দে শুধু বিগ বসের নতুন মুখ নন, এর আগেও একাধিক জায়গায় কাজ করেছেন তিনি। তাঁর জন্ম এবং বড় হয়ে ওঠা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। কেরিয়ারের শুরুতে শিলিগুড়িতে একটি কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজবীর। পরে গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা তৈরি করার স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন তিনি। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় খেতাব জিতে প্রথম বড় পরিচিতি পান রাজবীর। এরপর জনপ্রিয় রিয়্যালিটি শো ‘এমটিভি রোডিজ’ এর ‘কর্ম বা কাণ্ড’ সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। সেখানে প্রিন্স নারুলার গ্যাংয়ের সদস্য ছিলেন রাজবীর, আর সেই শোয়ের মাধ্যমেই তরুণ প্রজন্মের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন।

মডেলিংয়ের পাশাপাশি হিন্দি টেলিভিশন এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন রাজবীর। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি ২’-এ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও কালার্স টিভির ‘উড়ান’ ধারাবাহিকেও কাজ করেছেন এই অভিনেতা। ওয়েব দুনিয়াতেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। ‘পাঞ্চ বিট ২’ এবং ‘কোল্ড লস্যি অউর চিকেন মসালা’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাজবীর। অর্থাৎ রিয়্যালিটি শো থেকে টেলিভিশন এবং ওয়েব সিরিজ, একাধিক মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার বাংলা রিয়্যালিটি শোয়ের মঞ্চে তাঁর নতুন যাত্রা কতটা সফল হয়, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ “নিরঞ্জন শুরুর দিনেই একটা ভুল কথা বলেছিল…”, “দেবতারাও তো নরম স্বভাবের হন!” বিগ বস বাংলার ঘরে ‘নরম পুরুষ’ বলেই কি বারবার অপ’মান? নিরঞ্জনকে নিয়ে সরব মানবী বন্দ্যোপাধ্যায়, ‘রামচন্দ্র থেকে যুধিষ্ঠির সকলেই তো…’ পুরুষত্ব, স্বভাব ও যৌ*ণ পরিচয় নিয়ে বড় প্রশ্নে, পাশে দাঁড়িয়ে বললেন একাধিক গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিলেন প্রথম ট্রা’ন্সজেন্ডার কলেজ অধ্যক্ষ?

সোশ্যাল মিডিয়াতেও রাজবীরের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৪৪ হাজারেরও বেশি। মডেলিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি সুগঠিত শরীর এবং ফিটনেস নিয়েও নিয়মিত চর্চায় থাকেন তিনি। এই জনপ্রিয়তা এবং ব্যক্তিত্বই তাঁকে বিগ বসের ঘরে অন্য প্রতিযোগীদের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে। প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে রাজবীরের প্রবেশ তাই ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর নতুন এই সদস্য শোয়ের সমীকরণে কী পরিবর্তন আনেন, তা নিয়ে কৌতূহল রয়েছে। শিলিগুড়ি থেকে মুম্বই হয়ে এবার বিগ বস বাংলার ঘরে রাজবীরের এই নতুন অধ্যায় কতটা জমে ওঠে, তার উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।

You cannot copy content of this page