“আপনাদের প্রিয় ‘সুপারস্টার’কে বলুন…২৪ ঘন্টার মধ্যে যদি না মেটে, পুরো ইন্ডাস্ট্রি ওনার বিপক্ষে দাঁড়াবে” রানা সরকারের হুঁশিয়ারি! বাধ্যতামূলক সমঝোতার দাবি, না মানলে রিলিজ হবে না জিতের কোনও ছবি! টলিউডে ফের বড় ঝড়ের আশঙ্কা?

টলিউডের প্রযোজক রানা সরকার (Rana Sarkar) আবারও নিজের বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে। গতকাল তিনি জিৎকে (Jeet) নিয়ে বেশ কয়েকটি বি’স্ফোরক পোস্ট করেছিলেন, যেখানে অভিনেতাকে ‘চিটিং’বাজ ফ্লপ সুপারস্টার’ বলে উল্লেখ করেছিলেন। তার দাবি ছিল, বর্তমানে জিৎ-এর সিনেমা দর্শক টানতে পারছে না এবং প্রযোজকদের উপর অস্বাভাবিক শর্ত চাপানো হচ্ছে, যা সিনেমার মুক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরপর থেকেই টলিউডে তোলপাড় শুরু হয়ে গেছে। আজ, আবারও রানা সরকারের একটি পোস্ট নজর কাড়ে।

যেখানে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারস্টার জিৎ এবং প্রযোজক নন্দী মুভিজের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রানা সরকারের কথায়, তিনি কোনওভাবেই জিৎ-এর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতে চান না, বরং সমস্যা মেটানোর জন্য ফ্যানদের কাছে একটি আবেদন জানিয়েছেন। তার মতে, ফ্যানরা যতই সুপারস্টারকে ভালোবাসুক, টাকা কিন্তু দিতে হয়েছে নন্দী মুভিজকেই। তিনি স্পষ্ট করে বলেন, একতরফা সিনেমা মুক্তি পেতে পারে না এবং যে কোনও ধরণের অপবাদ দিয়ে কিছু লাভ হবে না।

তার কথায়, “প্রোডিউসারকে সম্মান করতে হবে, এবং আলোচনা করে ঝামেলা মিটিয়ে নিতে হবে।” রানা আরও বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে আলোচনা না মেটে, তাহলে পুরো টলিউড ইন্ডাস্ট্রি নন্দী মুভিজের পাশে দাঁড়িয়ে যাবে, কারণ নন্দী বাবু কোনও অন্যায় করেননি, বরং সিনেমা তৈরির মাধ্যমে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে, রানার কথায় যেসব কঠিন প্রশ্ন উঠেছে, তা বেশ কিছু আলোচনার জন্ম দিয়েছে। তিনি এটাও বলেছেন, এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে ইন্ডাস্ট্রির ভেতর একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে।

রানা সরকারের সোজাসাপটা মন্তব্য কোনওভাবেই গোপনীয়তায় রাখার চেষ্টা নয় এটা স্পষ্টই। তিনি আগেই বলেছেন যে, যদি প্রযোজনা সংস্থা এই অভিযোগ অস্বীকার করে বা প্রতিবাদ জানায়, তবে তিনি নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন এবং পোস্টটি মুছে দেবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার এই আগ্রহ শুধু বিতর্ক উস্কে দিচ্ছে, সেটা বলা বাহুল্য। যদি সত্যিই ফ্যানরা সুপারস্টার জিৎ-এর পক্ষে থাকেন, তবে তাদের উচিত প্রযোজককে সম্মান জানিয়ে এই সমস্যা মিটিয়ে নেওয়া, যাতে সিনেমাটি মুক্তি পায় এবং দর্শকরা উপভোগ করতে পারে।

আরও পড়ুনঃ চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন সাহেব-সুস্মিতা? পাকা কথা মিটতেই, সিলমোহর দিলেন সাহেব! হাঁফ ছেড়ে বাঁচল ভক্তরা, অবশেষে ‘কথা’ জুটির সম্পর্ক পরিণতির দিকে?

উল্লেখ্য, রানা সরকার আজকের পোস্টে জিৎ-এর বিপক্ষে সরাসরি কিছু বলেননি, তবে তার মন্তব্যের মাধ্যমে স্পষ্টভাবেই তিনি এমন কিছু পরিস্থিতি তুলে ধরেছেন, যেগুলি টলিউডের একাংশের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। তার মতে, একজন প্রযোজক যে পরিশ্রম এবং অর্থ বিনিয়োগ করেন, তাকে সম্মানিত করা প্রয়োজন। তবে, শেষ পর্যন্ত সবার কামনা একটাই, ছবিটি মুক্তি পাক। এদিকে, রানার পোস্টের শেষে যে ফ্যানদের প্রতি যে আহ্বান রাখা হয়েছে, তা হয়তো জিৎ-এর জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। এবার অভিনেতা কী প্রতিক্রিয়া দেন, সেটার অপেক্ষাতেই সবাই রয়েছেন।

You cannot copy content of this page