নববর্ষের শুভ দিনে অ’শুভ পরিণতি! বিয়ে করলেও সুখ পেলেন না টলিউডের জনপ্রিয় নায়ক, সংসারে নিত্য অশান্তি! শেষ পর্যন্ত শ্যালিকার সঙ্গে নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত! টলিপাড়ায় ফের তোলপাড়!

নববর্ষের আনন্দের মাঝেই টলিউডের এক জনপ্রিয় নায়কের চরম সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। তবে এই ঘটনা বাস্তবে নয়, ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর নতুন প্রোমোতে এমনই এক নাটকীয় মুহূর্ত দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নায়ক রাহুল নিজের জীবন শেষ করার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে, তাও আবার শ্যালিকা তিতলিকে সঙ্গে নিয়ে।

নতুন প্রোমো অনুযায়ী, নববর্ষ উপলক্ষে রাহুলের বাড়িতে জমজমাট অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের তালে নাচ করছে রাহি, যা দেখে মুগ্ধ হয় তার শ্বশুরবাড়ির সবাই। কিন্তু আনন্দের মাঝেই হঠাৎ খেয়াল করা যায়, রাহুল কোথাও নেই। একই সঙ্গে দেখা যায়, রাহির বোন তিতলিও নিখোঁজ।

এরপর দৃশ্য কাটতেই দেখা যায়, বাড়ির ছাদে একসঙ্গে রয়েছে রাহুল ও তিতলি। তিতলি বারবার রাহুলকে বলতে থাকে যে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু রাহুল সেই কথা বলতে রাজি হয় না। বরং সে সরে যেতে চায়। কিন্তু তিতলি নিজের অবস্থান থেকে সরে না, পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এই অবস্থায় রাহুল হঠাৎ আবেগে ভেঙে পড়ে এবং বলে, তারা যদি একসঙ্গে বাঁচতে না পারে, তবে একসঙ্গে মরতে পারে। এই কথা বলেই সে তিতলির হাত ধরে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। তবে তিতলি এতে রাজি নয় এবং বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ফলে প্রশ্ন উঠছে, সত্যিই কি তারা এই চরম পদক্ষেপ নেবে, নাকি এটি শুধুই তিতলিকে বোঝানোর একটি চেষ্টা?

উল্লেখ্য, গল্পের শুরুতে রাহুল তিতলিকে ভালোবাসত এবং বিয়ে করতে চাইত। কিন্তু বিয়ের দিন তিতলি তাকে ছেড়ে চলে যায়, এরপর রাহুল বাবার চাপে রাহিকে বিয়ে করে। রাহি তাকে ভালোবাসলেও রাহুল সেই অনুভূতি ফিরিয়ে দিতে পারে না। এখন তিতলির ফিরে আসায় সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে ধারাবাহিকটি রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হচ্ছে, এবং নববর্ষ উপলক্ষে বিশেষ পর্ব ১৬ ও ১৭ এপ্রিল দেখানো হবে।

You cannot copy content of this page