“টাইমপাসের জন্য…সন্তান জন্ম দেওয়াটা তো কৃতিত্বের নয়!” দায়িত্ব নিতে নারাজ, অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের একাধিকবার গ’র্ভপাত নিয়ে সম্রাটের মন্তব্যে বিতর্ক! ‘কত মানুষ চেষ্টা করেও পাচ্ছে না, এরা ন’ষ্ট করছে!’ ‘দায়িত্ব পালনে অক্ষম যখন, সাবধানতা অবলম্বন করেননি কেন?’ কড়া সমালোচনায় নেটিজেনরা!

দাম্পত্যের বয়স পেরিয়েছে ২৩ বছর, কিন্তু সন্তান এসেছে অনেক পরে। সম্রাট (Samrat Mukerji) এবং ময়না মুখোপাধ্যায়ের (Moyna Mukherjee) জীবনের এই অধ্যায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে একটি পডকাস্ট ঘিরে। সেখানে সম্রাট নিজের অতীত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনয়ের শুরুতে যখন তিনি সংগ্রামের মধ্যে ছিলেন, ঠিক সেই সময় ময়না অন্তঃসত্ত্বা হন। তখন দু’জনেই মনে করেছিলেন, সন্তানের দায়িত্ব নেওয়ার মতো মানসিক ও পেশাগত স্থিতি তাঁদের নেই।

সেই কারণেই একাধিকবার গ’র্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়েছিল। তাঁর মতে, শুধু সন্তান জন্ম দেওয়াই বড় কথা নয়, তাকে সঠিকভাবে মানুষ করে তোলাই আসল দায়িত্ব। আজ তাঁদের যমজ সন্তানের বয়স আটের কাছাকাছি। সম্রাটের বক্তব্যে পরিষ্কার, তিনি সন্তানকে ভবিষ্যতের ভরসা বা বার্ধক্যের লাঠি হিসেবে ভাবেন না। বরং মনে করেন, সন্তান মানে দীর্ঘমেয়াদি দায়বদ্ধতা। যেখানে সমানভাবে প্রয়োজন সময়, মনোযোগ ও শিক্ষার। এই উপলব্ধি থেকেই দেরিতে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তাঁর কথায়, সন্তানের আগমন যেন আবেগের বশে না হয়ে প্রস্তুতির ভিত্তিতে হয় সেটাই দেখেছেন। তবে এই মন্তব্যেই নেটপাড়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যখন দায়িত্ব নেওয়ার প্রস্তুতি ছিল না, তখন কেন সাবধানতা অবলম্বন করা হয়নি? আবার অন্য এক অংশের বক্তব্য, বর্তমান সময়ে বহু মানুষ একটিমাত্র সন্তান লাভের জন্য সংগ্রাম করছেন, সেই প্রেক্ষিতে এমন মন্তব্য সংবেদনশীলতার দাবি রাখে। তাঁদের মতে, সন্তান জন্ম দেওয়া এবং তাকে লালন-পালন করা, দুটোই সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ “প্রধানমন্ত্রী পছন্দ করতেন না…দিদিই বুঝেছিলেন, গাইতে না পারলে আমি ভাল থাকব না!” অনুষ্ঠানে গান গাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, তাই ২০১৭-তে ইস্তফা! বঙ্গবিভূষণ লাভ ও রাজ্যসভা মনোনয়নের পরেই মুখ্যমন্ত্রীর প্রশংসায়, অতীত স্মরণে বাবুল সুপ্রিয়!

অন্যের থেকে একটিকে খাটো করে দেখা উচিত নয়। প্রসঙ্গত, কিছু বছর আগেও একটি রিয়্যালিটি শোয়ে এই প্রসঙ্গ উঠেছিল। সেখানে সম্রাট জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুতে চাপ সামলানো কঠিন হয়ে উঠতে পারত বলেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মঞ্চে উপস্থিত সঞ্চালক জিৎ অবশ্য অর্থনৈতিক প্রস্তুতিকে জীবনের একমাত্র মানদণ্ড হিসেবে মানতে নারাজ ছিলেন। তাঁর বক্তব্য ছিল, অর্থ থাকলেই জীবনের সব সিদ্ধান্ত সহজ হয়ে যায় না!

তবে, সম্রাটের ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি চর্চা হয়েছে অন্য একটি ঘটনায়। ‘ড্রিং’ক অ্যান্ড ড্রা’ইভ’ মামলায় আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি, যেখানে এক যুবক আ’হত হন। ফলে তাঁর সাম্প্রতিক মন্তব্য অনেকেই সেই প্রেক্ষাপটেও বিচার করছেন। সব মিলিয়ে বলা যায়, দেরিতে সন্তান নেওয়ার সিদ্ধান্ত হোক বা দায়িত্ববোধের সংজ্ঞা। সম্রাটের মতামত স্পষ্ট, কিন্তু তা যে সবার সঙ্গে মেলে না, সেটাও সমানভাবে সামনে এসেছে।

You cannot copy content of this page