“শুটিংয়ের তারিখ ঠিক, অথচ…” লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস’কে নিয়ে বি’স্ফোরক অভিযোগ শঙ্কর চক্রবর্তীর! হঠাৎ করেই অদ্ভুত ব্যবহার, সমস্যা মেটাতে ফোন করলেও নেই কোনও সাড়া! অভিজ্ঞ অভিনেতার সঙ্গে এমন আচরণ কি আদৌ গ্রহণযোগ্য? প্রশ্ন তুললেন তিনি!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই টলিউডে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে,শিল্পীদের সুরক্ষা থেকে শুরু করে কাজের পরিবেশ,সবকিছু নিয়েই চলছে আলোচনা। অনেক প্রোজেক্ট থমকে রয়েছে, বহু কলাকুশলীর কাজও অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতেই একের পর এক শিল্পী সামনে এসে নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন, যা গোটা ইন্ডাস্ট্রির অন্দরমহলের চিত্র আরও স্পষ্ট করে দিচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা শংকর চক্রবর্তী জানান, হঠাৎ করেই তিনি কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। শুধু সিনেমা বা ওয়েব সিরিজ নয়, টেলিভিশন ধারাবাহিকেও তাঁকে আর ডাকা হচ্ছে না। কেন এমন হচ্ছে, তার স্পষ্ট কোনও কারণও তিনি জানেন না। তাঁর কথায়, “কোনও এক অজানা কারণে আমি এখন কাজ পাচ্ছি না।” এই বক্তব্য থেকেই স্পষ্ট, তিনি নিজেও এই পরিস্থিতিতে যথেষ্ট বিস্মিত ও হতাশ।

অভিনেতা জানান, ম্যাজিক মোমেন্টসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কও যথেষ্ট ভালোই ছিল। একটি প্রোজেক্টে কাজ করার সময় তিনি অন্য কাজের সুযোগও পেয়েছিলেন, কিছু সিনেমা এবং থিয়েটারের ডেট। কিন্তু প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি সেই সমস্ত কাজের সুযোগ ছেড়ে দেন। এমনকি তাঁকে জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়ের বেশি বাইরে কাজ করা যাবে না, তাই অনেক গুরুত্বপূর্ণ অফারও তিনি ফিরিয়ে দেন একমাত্র ম্যাজিক মোমেন্টসে কাজ করার জন্য।

অভিনেতা আরো জানিয়েছেন আগামী একটি ধারাবাহিকে এই সংস্থার সঙ্গে তার কাজ করার কথা ছিল এবং সমস্ত তারিখ পর্যন্ত নির্দিষ্ট হয়ে গিয়েছিল কিন্তু কিছুদিন পরেই সেই প্রোজেক্টের প্রমোতে তিনি দেখেন, তাঁর চরিত্রে অন্য একজন অভিনয় করছেন। অথচ এই পরিবর্তনের বিষয়ে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি। এই আচরণে তিনি বিস্মিত হন এবং কিছুটা আঘাতও পান। তাঁর কথায়, অন্তত জানানো তো উচিত ছিল যে তাঁর জায়গায় অন্য কাউকে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ আশা ভোঁসলেকে ‘ঘোঁসলে’, প্রশ্ন করলেন ‘উনি কি গায়িকা?’ প্রয়াণে শোক জানাতে গিয়ে, মধ্যপ্রদেশের মেয়র হেমলতা’র ‘বেসুরো’ মন্তব্যে শোরগোল! কিংবদন্তি শিল্পীর অপমানে, নেটপাড়ায় ব্যাপক সমালোচনা!

সবচেয়ে বড় অভিযোগ, বর্তমানে প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। শংকর চক্রবর্তীর দাবি, তিনি ফোন করলেও কেউ আর সেই ফোন ধরার প্রয়োজন মনে করছেন না। এই পরিস্থিতিতে তিনি কার্যত দিশেহারা। একদিকে কাজ নেই, অন্যদিকে কোনও স্পষ্ট উত্তরও নেই। ফলে প্রশ্ন উঠছে, এভাবে কি একজন অভিজ্ঞ অভিনেতার সঙ্গে ম্যাজিক মোমেন্টসের এমন আচরণ করা উচিত?

You cannot copy content of this page