স্টার জলসার (Star Jalsha) গুড্ডি (Guddi) ধারাবাহিকের মাধ্যমে পর্দায় ভীষণ পছন্দ হয়েছিল এই জুটি। গুড্ডির সঙ্গে তার স্যারজির রসায়ন দর্শকদের মাঝেই ব্যাপকভাবে সাড়া ফেলেছেন সেইসময়। যেই কারণে লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকটিতে গুড্ডি এবং অনুজের পরবর্তী জেনারেশনেও অভিনয় করেছিলেন রণজয় ও শ্যামৌপ্তি।
গুড্ডি শেষ হওয়ার পর হিন্দি ধারাবাহিক ঝানাকেও একসঙ্গে স্বামী স্ত্রীর চরিত্রে শ্যামৌপ্তি আর রণজয়কে দেখেছে দর্শকরা। যদিও সেটা ছিল ক্যামিও চরিত্র। তবে সেখানেই তাদের রসায়ন দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল দর্শকদের। তবে ধারাবাহিক শেষ হয়ে গেলেও রণজয় আর শ্যামৌপ্তির সম্পর্ক নিয়ে গুঞ্জন শেষ হয়নি টলিপাড়ায়। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় একে অপরকে মন দিয়েছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি।

ব্যক্তিগত জীবনে অভিনেতা রণজয় যে সোহিনীকে মন দিয়েছিলেন সেকথা কারুরই অজানা নয়। তাদের সম্পর্কও গড়িয়েছিল অনেকদূর। একসঙ্গে লিভ ইন সম্পর্কেও ছিলেন তারা। তবে অচিরেই ভেঙে যায় সেই সম্পর্ক। বর্তমানে সঙ্গীতশিল্পী শোভনের সঙ্গে সম্পর্কে রয়েছেন সোহিনী। টলিপাড়ায় গুঞ্জন খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তারই মাঝে রণজয়ের পোস্ট দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।

শ্যামৌপ্তির সঙ্গে লাদাখে সময় কাটাচ্ছেন রণজয় বিষ্ণু
শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের কথা আগেই নাকচ করেছেন রণজয়। কিন্তু বর্তমানে তাদের সামাজিক মাধ্যমের পাতা বলছে অন্য গল্প। বর্তমানে কলকাতা ছেড়ে লাদাখে পাড়ি দিয়েছেন শ্যামৌপ্তি মুদলি। লাদাখে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তারই মাঝে শুরু হল নতুন গুঞ্জন। লাদাখে পাড়ি দিয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণুও। তবে কি একান্তে সময় কাটাচ্ছেন তারা? তবে সত্যিই তাদের প্রেমের গুঞ্জন?
আরও পড়ুন: সূর্য-দীপা অতীত! এবার স্টার জলসার এই জনপ্রিয় জুটির ভালোবাসার সম্পর্কে আগুন লাগাতে পর্দায় ফিরছে মিশকা
শ্যামৌপ্তি সঙ্গে রোমান্সে মজলেন রণজয়, ছবি শেয়ার করে কি লিখেছেন অভিনেতা?
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রণজয়। ছবিটিতে দেখা গেছে পাহাড়ের উপত্যকায় রণজয়ের বাহুডোরে আবদ্ধ আছেন শ্যামৌপ্তি। আবার কখনও দেখা যাচ্ছে একে অপরের চোখে ডুবে গিয়েছেন তারা। অভিনেত্রীর পরনে আকাশি রঙের পোশাক আর রণজয় পরেছেন বেইজ রঙের পোশাক এবং সঙ্গে নজর কেড়েছে তাঁর গলার হার। ক্যাপশনে লিখেছেন “শীঘ্রই আসছে”। যদিও জানা যাচ্ছে প্রেম করতে নয়, বরং একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গেছেন দুজনে। সায়ন রায়ের পরিচালনায় আসছে এই মিউজিক ভিডিয়োটি। জানা গিয়েছে বুধাদিত্য মুখোপাধ্যায় এই গানটি লিখেছেন। তবে শ্যামৌপ্তি আর রণজয়কে একসঙ্গে দেখে যে প্রেমের কাহিনী উস্কে দিয়েছেন সকলে। সেকথা বলাই বাহুল্য।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!