“এই পৃথিবীর পুরোটাই যদি শহর হয়ে যায়…” শুভস্মিতার জন্মদিনে একগুচ্ছ একান্ত মুহূর্তের ছবির সঙ্গে, সৌরভের পোস্টে প্রেমের উষ্ণতার ছোঁয়া! জোর গুঞ্জন টেলিপাড়ায়, ‘লক্ষ্মী ঝাঁপি’ জুটির বাস্তবের বিয়ে কি শুধুই সময়ের অপেক্ষা?

টলিপাড়ায় এই মুহূর্তে যেন প্রেমের মরশুম চলছে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর সামনে আসছে। সেই তালিকায় এবার নতুন করে জুড়েছে ‘সৌরভ চক্রবর্তী’র (Sourav Chakraborty) নাম। ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, খুব শিগগিরই নাকি ‘শুভস্মিতা মুখোপাধ্যায়’ (Suvosmita Mukherjee) -এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনও স্বীকারোক্তি নেই, বরং অভিনেতা নিজেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

তবুও জল্পনা থামছে না, বরং দিন দিন যেন বাড়ছেই। কারণ পর্দায় তাঁদের রসায়ন অনেক আগেই দর্শকদের নজর কেড়েছিল। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়। সেই অনস্ক্রিন কেমিস্ট্রিই ধীরে ধীরে বাস্তব জীবনেও ছাপ ফেলছে বলেই মনে করছেন অনেকেই। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়া কিংবা সামাজিক মাধ্যমে একে অপরের উপস্থিতি, সবকিছু মিলিয়ে এই সম্পর্ক নিয়ে আগ্রহ ক্রমশ বেড়েছে।

বিশেষ করে সম্প্রতি কিছু পোস্ট নতুন করে সেই জল্পনায় আগুন জুগিয়েছে। নারী দিবসে শুভস্মিতা যে ছবিটি শেয়ার করেছিলেন, সেখানে সৌরভের মা এবং তাঁর নিজের মাকে একসঙ্গে দেখা যায়। এই ধরনের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আসায় অনেকেই মনে করছেন, সম্পর্কটা নিছক বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়েছে। আবার অন্যদিকে, শুভস্মিতা এখনও প্রকাশ্যে বন্ধুত্বের কথাই বলেছেন, যা এই পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।

এরই মধ্যে শুভস্মিতার জন্মদিনে সৌরভের করা পোস্টও আলাদা করে নজর কেড়েছে। একাধিক ব্যক্তিগত ছবির সঙ্গে তাঁর লেখা বার্তায় ছিল অন্যরকম আবেগ, সঙ্গে লাল হৃদয়ের ইমোজি যা অনুরাগীদের চোখ এড়ায়নি। সেই বার্তার ভাষা আর ছবির উষ্ণতা দেখে অনেকেই ধরে নিচ্ছেন, সম্পর্কটা অনেকটাই গভীর। অভিনেতা লেখেন, “এই পৃথিবীর পুরোটাই যদি শহর হয়ে যায়!…যাক। সেই কংক্রিটের রাস্তায় তুই শুধু Amélie হয়ে সাইকেল চালাস। শুভ জন্মদিন, শুভস্মিতা”

আরও পড়ুনঃ “দেড় বছর শয্যাশায়ী ছিলাম, কিন্তু ফুরিয়ে যাইনি!” স্টের’য়েডের কারণে বেড়েছিল ওজন, তারপর ছিঁ’ড়েছিল লিগামেন্ট! তিন বছরেরও বেশি সময় পর্দার আড়ালে তিনি, অবশেষে ইন্দ্রাণী হালদার জানালেন বিরতির আসল কারণ! কবে ফিরছেন পর্দায়?

ফলে প্রেমের গুঞ্জন এবার বিয়ের আলোচনায় পৌঁছে যাওয়াটা খুব অস্বাভাবিক নয় বলেই মনে করছেন দর্শকরা। তবে, আপাতত দু’জনেই এই বিষয়টি নিয়ে খুব সংযত। শোনা যাচ্ছে, চলতি ধারাবাহিক সম্প্রচার চলাকালীন ব্যক্তিগত খবর প্রকাশ্যে আনতে চাইছেন না তাঁরা। এরই মধ্যে অতীতের প্রসঙ্গও টেনে আনছেন অনেকে। সৌরভের প্রাক্তন মধুমিতা সরকার ইতিমধ্যেই নতুন জীবনে পা রেখেছেন। তাই প্রশ্ন উঠছে, সৌরভও কি এবার নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন? উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু ইঙ্গিতগুলো যে ক্রমশ জোরালো হচ্ছে, তা বলাই যায়।

You cannot copy content of this page