“আমি চুপ করলাম, তোমরা সবাই ভালো থেকো…” “ডিপ্লোমেসি রক্তে নেই, কূটনীতি করি না” অভিনেত্রী তুললেন ‘আত্মহ*ত্যা’র কথাও? টলিউডের রাজনীতি নিয়ে, ঠোঁটকা’টা শ্রীলেখা মিত্রের নতুন পোস্টে চাঞ্চল্য!

সম্প্রতি টলিউডে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর শিল্পী মহলে উত্তেজনা ছড়িয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শ্যুটিংয়ের সময় জলাশয়ে ডুবে মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে আলোচনা তীব্র হয়েছে। গত সপ্তাহে এই বিষয় নিয়ে টলিউডের শিল্পী সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতি ও মিটিংও হয়। সেই সময় এক বিশেষ মিটিংয়ে শ্রীলেখা মিত্রের কাঁদতে কাঁদতে বেরিয়ে আসার ঘটনা সবার নজর কেড়েছে। যদিও এই ঘটনায় শ্রীলেখা নিজে কিছু জানাননি, তবে মিডিয়ায় যেসব খবর বেরিয়েছে, তা নিয়ে নানা মতামত উঠে এসেছে।

শ্রীলেখার অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করার সুযোগ দেয়া হচ্ছে না। এক প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে তিনি প্রতিবাদ জানালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কৌশিক সেনের সঙ্গে তর্কে জড়ান। এমনকি প্রিয়াঙ্কা ভট্টাচার্যও এই ঘটনায় বিরক্ত হন বলে শোনা যায়। তবে শ্রীলেখা পরবর্তীতে একটি বিবৃতি দেন, যেখানে তিনি ওই সংবাদকে ভুল এবং ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, মিটিংয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, এবং কিছু বিশেষ স্ক্রিনশট শেয়ার করেন, যাতে দেখা যায় কী ঘটেছিল।

আজ, মঙ্গলবার, শ্রীলেখা নিজের ফেসবুকে একটি নতুন পোস্ট শেয়ার করেছেন, যা অনেকেই ওই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে বিবেচনা করছেন। তিনি লেখেন, “আমি চুপ করে গেলাম, তোমরা সবাই ভালো থেকো… এখন নিশ্চয়ই খুশি? না, আমি আত্মহত্যার কথা ভাবছি না। আমি এত সহজে হার মানব না, আমি শ্রীলেখা মিত্র।” পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, সংবেদনশীল মানুষরা অনেক সময় ধূর্ত লোকেদের চালাকি বা নীরবতা দেখে প্রতিক্রিয়া জানায়, আর তিনি তেমনই একজন। শ্রীলেখা আরও বলেন, “ডিপ্লোমেসি আমার রক্তে নেই, আমি অভিনয় করতে এসেছি, কূটনীতি করতে নয়।”

এই কথাগুলির মাধ্যমে তিনি তার তীব্র মনোভাব প্রকাশ করেছেন। তার ভাষায়, যেহেতু তিনি কোনো রাজনীতি বা কূটনৈতিক চর্চা করেন না, তাই তার কাজ শুধু অভিনয় করা, আর তার জীবন ও কর্মের সত্য প্রকাশ হবে সময়ের সঙ্গে। তার এই পোস্টে একটি সুস্পষ্ট বার্তা ছিল, তিনি নিজের পক্ষে দাঁড়িয়ে আছেন এবং নির্দিষ্ট উদ্দেশ্যে অপেক্ষা করছেন। এদিকে, শ্রীলেখার এই মন্তব্যের পরে টলিউডে অনেকেই তাকে নিয়ে নানা রকম আলোচনা করছেন। অতীতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেও শ্রীলেখা ফেসবুক লাইভে এসে টলিউডের অস্বচ্ছ রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন।

আরও পড়ুনঃ অল্প বয়সেই মেয়ে বর্ষার আ’ত্মহ’ত্যা, কিছুদিন পরেই ক্যা’ন্সারে মারা যান ছেলেও! স্বামীর অত্যা’চারে সন্তানদের নিয়ে ত্যাগ করেছিলেন শ্বশুরবাড়ি, কিন্তু শেষ রক্ষা হয়নি! এত শোকের জীবন, শেষ দিনগুলো কেমন কেটেছে কিংবদন্তি আশা ভোঁসলের?

তিনি দাবি করেছিলেন, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মতো বড় নামের প্রভাবের কারণে তাকে একেবারে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া, তার বামমনস্ক মনোভাবের জন্যও তাকে ক্রমাগত কোণঠাসা করা হয়েছে বলে টলিপাড়ায় গুঞ্জন রয়েছে। শ্রীলেখার ঠোঁটকাটা মেজাজও তার ক্যারিয়ারের বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এতসব ঘটনার পরেও শ্রীলেখা তাঁর নিজের সিদ্ধান্তে অটল। তিনি জানিয়েছেন, তার এই সংগ্রাম শুধু তার পেশাগত জীবনেরই নয়, বরং তার ব্যক্তিত্বেরও অংশ। তিনি আরো বলেন, “বাকি সময়ই বলে দেবে কে ঠিক আর কে ভুল করেছে। আমি শুধু সবার আসল উদ্দেশ্য সামনে আসার অপেক্ষায় আছি।”

You cannot copy content of this page