বাংলা ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় খলনায়িকা তিনি। তাকে ছোট পর্দায় দেখা গিয়েছিল সোহাগ জল (Sohag Jol) ধারাবাহিকের জনপ্রিয় বেনী বউদি চরিত্রে। গত বছর বাঁধা পড়েছেন সাত পাকে। তাই বেশ কিছুদিন সংসারে মন দিয়েছিলেন এই অভিনেত্রী। তারপর ফিরে এসেছিলেন ছোটপর্দায়। মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল।
সোহাগ জল ধারাবাহিকের নেগেটিভ চরিত্র বেনী বউদিকে আজও মনে রেখেছে দর্শকরা। এমনিতে তিনি নেগেটিভ চরিত্র করেই পেয়েছেন বিপুল জনপ্রিয়তা,দর্শকদের ভালোবাসা। তবে মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে তাকে দেখা গেছে একটি পজেটিভ চরিত্রে। মহামায়ার চরিত্রে অভিনয় করে কামব্যাক করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)।

একবছর আগে করেছেন বিয়ে। জাঁকজমক, এলাহি ব্যবস্থায় বিয়ে করেছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীকে। জমিয়ে করছিলেন সংসার। তবে হঠাৎই অভিনেত্রীর জীবনে নেমে আসে অন্ধকার। আজও সেই দুঃখের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।
আগের বছর পুজোর সময়েই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীর বাবা। মারা যান পুজোর পরেই। এবছর পুজো দোরগোড়ায় চলে এসেছে। বাবাকে ছাড়া অভিনেত্রীর প্রথম পুজো। অভিনেত্রী সুদীপ্তা কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা আজ আর নেই। বাবাকে ভীষণ মিস করছেন তিনি।
![]()
আরও পড়ুনঃ ফের ফুলকির চালে কুপোকাত রুদ্র! নিজের হার স্বীকার করবে সে? নাকি নতুন কোনও জাল পাতবে?
এবছর বাবার সঙ্গে পুজোয় ঘুরতে যাওয়া হবে না। খাওয়া হবে না আইসক্রিম বাবার সাথে। বিগত বছরগুলোর কথা মনে করে মন ভার করে আসে সুদীপ্তা ব্যানার্জির। তিনি জানান তার মা লাল পাড় শাড়ি পড়ে ঠাকুর বরণ করতেন। এবার থেকে সেটাও হবে না। তিনি আরও বলেন,”বাবাকে ভালোবাসি, আজীবন ভালোবাসবো। যতদিন বেঁচে থাকব ততদিন মানুষটা হৃদয়ে থাকবে। বাবার আশীর্বাদ আমার সঙ্গে আছে, উনি যেখানে আছেন সেখানে ভালো থাকুন”।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?