“আমি যদি প্রেগন্যান্ট হই তাতে সমস্যা কোথায়, ৩৬ বছর বয়সটায় তো ছেলে খেলা করার জায়গা নেই” মা আমায় হতেই হবে! অন্তঃসত্ত্বা জল্পনায় তড়িঘড়ি বিয়ে? অবশেষে মুখ খুললেন সুস্মিতা রায়, সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী?

ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে সেলিব্রিটিদের চর্চা নতুন কিছু নয়। তবে সোশ্যাল মিডিয়ার যুগে সেই চর্চা অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, আর তাতে মিশে যায় প্রশংসা, সমালোচনা, এমনকি কটাক্ষও। সম্প্রতি তেমনই এক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী সুস্মিতা রায়। তাঁর জীবনের এক নতুন অধ্যায়কে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন, জল্পনা এবং বিতর্ক যার রেশ এখনও কাটেনি।

ঘটনার সূত্রপাত একটি ভিডিও ও কয়েকটি ছবিকে ঘিরে। নিজের পঞ্চম বিয়ের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুস্মিতা। সেখানে দেখা যায়, তিনি পান পাতায় মুখ ঢেকে আসছেন, আর স্বামী শুভাশিসকে দেখে আবেগে ভেঙে পড়ছেন। ভিডিওর ক্যাপশনেই তিনি লেখেন, “আজ থেকে আমার একা পথ চলা শেষ।” এই আবেগঘন মুহূর্তই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কিন্তু প্রশংসার পাশাপাশি শুরু হয় তীব্র সমালোচনাও।

ভিডিও পোস্ট হতেই কমেন্ট বক্স ভরে যায় নানা প্রতিক্রিয়ায়। অনেকেই এই আবেগকে স্বাভাবিক ভাবে না দেখে ‘অতিরিক্ত অভিনয়’ বলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এত নাটক করার কী দরকার?” আবার কেউ সরাসরি কটাক্ষ করে বলেছেন, “প্রতিবার বিয়ে আর প্রতিবার একই আবেগ এটা আর নতুন কী!” বারবার বিয়ে এবং প্রতিবারই ‘প্রথম প্রেমের মতো’ উপস্থাপন, এই বিষয়টাই অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে ব্যক্তিগত মুহূর্তও হয়ে উঠেছে জনসমালোচনার কেন্দ্রবিন্দু।

এরই মধ্যে আরও একটি জল্পনা ঘিরে উত্তেজনা বাড়ে। হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত এবং তার তড়িঘড়ি ঘোষণা দেখে অনেকেরই ধারণা, অভিনেত্রী অন্তঃসত্ত্বা হতে পারেন। এমনকি কিছু ঘনিষ্ঠ সূত্র থেকেও ইঙ্গিত পাওয়া যায় যে মা হওয়ার সম্ভাবনার কারণেই এই বিয়ে। বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও, নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টের মাধ্যমে সুস্মিতা যেন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন। ফলে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে, এ কি শুধুই ভালোবাসার সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ?

আরও পড়ুনঃ “আমার পিছনে যে ব্যক্তি ‘লাল সালাম’ বলে নাচছিলেন তাঁকে আমি চিনিনা…এই আচরণ খুবই নিন্দনীয়!” “প্রিয় বন্ধুদের ‘লাল সালাম’ দিয়ে বিদায় জানাই আমরা!” রাহুল অরুণোদয়ের শেষকৃত্যে রাজনীতি টেনে, মীরের বিতর্কিত ‘সার্কাস’ পোস্টের পরোক্ষ কটাক্ষে সরাসরি প্রতিক্রিয়া ঊষসী চক্রবর্তীর!

তবে এই সমস্ত বিতর্কের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন সুস্মিতা। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি যদি প্রেগন্যান্ট হই, তাতে সমস্যার কী আছে? তবে এই বিয়েটা প্রেগন্যান্সির জন্য হয়েছে, এটা মানতে নারাজ।” তিনি আরও বলেন, ৩৬ বছর বয়সে এসে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া খুবই স্বাভাবিক, কারণ এই বয়সে শারীরিক নানা পরিবর্তন আসে, যা ভবিষ্যতের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তাঁর কথায় স্পষ্ট, মা হওয়ার ইচ্ছা তাঁর রয়েছে, তবে তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা কিনা, সেই প্রশ্নের উত্তর তিনি পরিষ্কার করে জানায়নি। আর সেখানেই যেন রয়ে গেছে রহস্য, যা নিয়ে আলোচনা থামার নাম নিচ্ছে না।

You cannot copy content of this page