বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কা। স্টার জলসার পর্দায় চলা এই ধারাবাহিকটি দর্শকদের মনে দীর্ঘদিন ধরে রাজত্ব করছে। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে এই ধারাবাহিকটি একটা সময় তুমুল কটাক্ষ হজম করলেও জনপ্রিয়তায় কিন্তু বিন্দুমাত্র টাল খায়নি।
টিআরপি তালিকাতেও এই মুহূর্তে ভালোই পারফরম্যান্স করছে এই ধারাবাহিকটি। এই মুহূর্তে এই ধারাবাহিকটিকে ঘিরে তীব্র বিতর্কের অন্ত নেই। বলা বাহুল্য, এক্কাদোক্কা ধারাবাহিকের শুরুর গল্প এবং এখনকার গল্পের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। উল্লেখ্য, এই ধারাবাহিকের আসল জুটিকে ভেঙে তৈরি হয়েছে দুটি জুটি। পোখরাজ-রঞ্জাবতী এবং রাধিকা-অনির্বাণ জুটি। এখন মূল গল্প অনেকটাই গৌণ হয়ে পড়েছে।
এই ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল পোখরাজ-রাধিকা জুটিকে ঘিরে। এই ধারাবাহিকে সেকেন্ড লিড চরিত্রে রয়েছেন জনপ্রিয় নায়ক প্রতীক সেন। এরপর ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর এক্কাদোক্কা ধারাবাহিকে ডক্টর অনির্বাণ গুহর চরিত্রে তাঁকে ফিরিয়ে এনেছেন লীনা গঙ্গোপাধ্যায়। আবারও নজর কাড়ে সোনামনি সাহার ও প্রতীক সেনের জুটি।
ভুল বোঝাবুঝির কারণে রাধিকা ও অনির্বাণের বিয়ে কার্যত ঠিক হয়ে গিয়েও ভেঙে যায়। রাধিকার পেটে থাকা একটি টিউমারকে সবাই ভুল বুঝে ভাবে রাধিকা প্রেগন্যান্ট। উল্লেখ্য, অনির্বাণ যাচ্ছেতাই ভাবে অপমান করে রাধিকাকে। কিন্তু পরে ভুল বুঝতে পেরে রাধিকার কাছে ক্ষমাও চেয়ে নেয় সে।
এরপর একটি বড় দুর্ঘটনায় চলার ক্ষমতা হারায় অনির্বাণ। আর এই সময়ে অনির্বাণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে রাধিকা।অনির্বাণকে হাঁটানোর চেষ্টা করে চলেছে রাধিকা। এরই মধ্যে অনির্বাণের বিয়ের খবর চাউর হয়েছে। যদিও পাত্রীকে চেনে না রাধিকা। আগামী ১৫ দিনের মধ্যে বিয়ে অনির্বাণের। এরই মধ্যে রাধিকা চাইছে যাতে অনির্বাণ নিজে হেঁটে বিয়ের মন্ডপে পৌঁছাতে পারে। আর সেই চেষ্টাই করে চলেছে সে। কিন্তু কার সঙ্গে বিয়ে হতে চলেছে অনির্বাণের? জানতে হলে দেখতে হবে এক্কাদোক্কা।






‘পচে যাওয়া স্টার পাওয়ারের ঔদ্ধত্য…উনি স্রেফ ঘৃ’ণার যোগ্য!’ ‘ফুটপাথের ভোটে জয়ী হয়ে, তাদের মেম্বার অফ পার্লামেন্টের অযোগ্য বলে অপমান, ফুটপাতের মানুষই একদিন ছুড়ে ফেলবে আপনাকে!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে একহাত নিলেন ঋদ্ধি সেন! ‘ফুটপাতের মেয়ে’ মন্তব্য ঘিরে নজিরবিহীন কটা’ক্ষ ভাইরাল!