টলিউডের দুঁদে অভিনেতা তিনি। ভবানীপুরের বনেদি বাড়ির এই ছেলেটি ছিলেন আদ্যন্ত একজন ভদ্রলোক। তেমনই দুর্ধর্ষ অভিনেতা। তাঁর অভিনয়ে মুগ্ধ হননি এমন বাঙালি মেলা ভার। বলা বাহুল্য পর্দায় তাঁর উপস্থিতি আলাদা মাত্রা তৈরী করত। আর এবার পর্দায় নিজের জীবনের দ্বিতীয় ইনিংস তৈরী করতে চলেছেন তিনি।
৭৮ বছর বয়সে পৌঁছে দ্বিতীয় বারের মতো পর্দায় ফিরেছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। আর এই খবরে রীতিমতো উচ্ছসিত ভক্তকূল। বড় পর্দা পেরিয়ে ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন রঞ্জিত মল্লিক। আজকাল বহু বড় পর্দার অভিনেতাই ওয়েব সিরিজে অভিনয়ের দিকে ঝুঁকেছেন। আর এবার সেই তালিকায় নাম জুড়েছে রঞ্জিত বাবুর?
কার সঙ্গে কোন ওয়েব সিরিজ অভিনয় করছেন তিনি?
জানা গেছে, প্রবীণ পরিচালক হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘ঘোষবাবুর রিট্যায়ারমেন্ট প্ল্যান’ (Ghosh babur Retirement Plan) নামক ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিক। আগামী ১১ই অগাস্ট আড্ডা টাইমসে আসতে চলেছে এই ওয়েব সিরিজটি।
উল্লেখ্য, ‘নবাব, ‘মহান’, ‘মঙ্গলদীপ’সহ একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছে হরনাথ-রঞ্জিত জুটি। আর এবার অন্য এক মাধ্যমে টলিপাড়ার এই পুরনো জুটি নতুন যাত্রা শুরু। জানা যাচ্ছে পুরোদস্তুর পারিবারিক একটি গল্প এই ওয়েব সিরিজে বলতে চলেছেন হরনাথ চক্রবর্তী। চলতি বছরের জানুয়ারি মাসে থেকে শুটিং শুরু হয়েছিল এই ওয়েব সিরিজের।

উল্লেখ্য, এই ওয়েব সিরিজের পর্দা কাঁপাতে এবার আসছে হরনাথ-রঞ্জিত জুটি। এই ছবি প্রযোজনা করছেন রঞ্জিত মল্লিকের জামাই তথা টলিউডের নামী প্রযোজক নিসপাল সিং রানের প্রযোজনায় সংস্থা সুরিন্দর ফ্লিমস্। টলিপাড়ায় জোড় গুঞ্জন এই ওয়েব সিরিজে দেখা মিলবে বাবা-মেয়ে জুটির। অর্থাৎ ফের একবার পর্দায় রঞ্জিত-কোয়েল। আগামী মাসেই আসছে এই ওয়েব সিরিজ। আর যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।






“বাঙালি মায়েরা মুস*লিম মায়ের মতো বিরিয়ানি বানাতেই পারে না…ঈদে ওদের সঙ্গে বসে একই থালায় খাই”, “শুভেন্দু অধিকারী কে? এখনও বুদ্ধদেব ভট্টাচার্যই আমাদের মুখ্যমন্ত্রী!” দুর্গাপুজোর আবহে একের পর এক বড় মন্তব্য মৌসুমী ভট্টাচার্যের! ‘ওদের হাতের বিরিয়ানি তো স্বাদ হবেই থু*তু ছিটিয়ে রান্না করে’, ‘আসল কথা বলুন বি*ফ ভালো রান্না করে, ওটাই খেতে যান’ নেটপাড়ায় কটাক্ষবিদ্ধ অভিনেত্রী!