বাংলা টেলিভিশনের এই মুহূর্তে একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হলো লীনা গাঙ্গুলীর লেখা স্টার জলসা ‘গুড্ডি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি এবং অভিনেতা রনজয় বিষ্ণুকে। এতদিন এই ধারাবাহিকে দেখা যেত শিরিন, গুড্ডি এবং অনুজ এই তিনজনের ত্রিকোণ সম্পর্কের কাহিনী এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে যুধাজিত। যাকে নিয়ে এখন গল্পে এগিয়ে যাচ্ছে প্রথম দেখে এই চরিত্রটিকে দর্শক বেশ ভালোভাবে নিলেও আবার সেই একই গল্পে ফিরে যাওয়ায় দর্শক প্রচন্ডভাবে বিরক্ত।
প্রসঙ্গত ধারাবাহিকে কিছুদিন আগে দেখা গেছে যুধাজিত এবং গুড্ডির বিয়ে হয়েছে কিন্তু বিয়ের বেশকিছু অনুষ্ঠান গুড্ডি করতে ইচ্ছুক হয়নি। যা নিয়ে একটা নাটকীয় বিয়ের পর্ব মিটেছে। আর এখন তাদের ফুলশয্যার পর্ব চলছে। কিন্তু সেই পর্বতেও একের পর এক নাটকীয় মোড় ।
এখন দেখানো হচ্ছে অনুজ গিয়ে যুধাজিৎ এবং গুড্ডির ফুলশয্যার ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর তখনই ফুলশয্যার ঘর থেকে বেরোয় গুড্ডি এবং তাদের দুজনের সামনাসামনি দেখা হয়ে যায়। তারপরেই একের পর এক অসস্তিকর কথা বলতে শুরু করে অনুজ । যেগুলি একদিকে দাড়িয়ে শিরিন এবং অন্যদিকে যুধাজিৎ শুনতে পায়। এবার এই কথাগুলো টিভির পর্দায় বলার জন্য নেটিজেনরা নানারকম কটাক্ষ করছে এই ধারাবাহিককে।
সেখানে অনুজ গুড্ডিকে বলে,”ফুলসজ্জার রাতে তুমি বাইরে?
তোমার হাজব্যান্ড ছেড়ে দিলো তোমাকে?
নাকি ক্লান্ত হয়ে গেছে” যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গেছে। আর নেটিজেনদের মন্তব্য দেখে বোঝাই যাচ্ছে যে এই ধারাবাহিকটিকে এখন কেউই পছন্দ করছে না।
একজন মন্তব্য করেছে,”আমি এখন আর দেখি না জঘন্য নাটক” অন্যজনের মন্তব্য,”সিরিয়াল ইতিহাসে মনে হয় এতো নোংরামি আসেনি।” আরেকজন,
“খুব কুরুচিপূর্ণ কথাবার্তা” অন্য এক নেটিজেন বলেন, “টেলিভিশন ড্রামাতে এসব কি বলে রে ভাই,ওয়েব সিরিজ হইলেও বুঝতাম”।






‘ইস্! তোমার বর কি তোমাকে খেতে দেয় না?’ ছয় বছর পর্দার বাইরে থাকার পর ফের অভিনয়ে ফিরতেই বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাকে কেন দেবশ্রী রায় মুখ থেকে এমন অপমানজনক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল? নেপথ্যে কোন ছবি, জানলে চমকাবেন!